সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ার পরিষেবা এতই হতাশাজনক, যে সরকার বিক্রি করতে চাইলেও ওই সংস্থা কেউ কিনবে না৷ ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এই ভাষাতেই ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অশোক গজপতি রাজু৷
ওই বিমান সংস্থার মাথার উপরে এই মুহূর্তে ৫০ হাজার কোটি টাকারও বেশি দেনা রয়েছে৷ বিমানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষের করের টাকায় আর বেশিদিন সংস্থার লোকসানের বোঝা বইবে না কেন্দ্র৷ কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘুরে দাঁড়াতে পরিষেবার মান আরও উন্নত করার উপরে জোর দিতে হবে সংস্থাকে৷
অন্যদিকে, মুটিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার ক্রু-দের রোগা হতে ৬ মাস সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ৷ সংস্থা সূত্রে খবর, ২৮০০ জন বিমানকর্মীর মধ্যে ১৫০ জন কর্মীই মোটা হয়ে গিয়েছেন৷ তাঁরা আগামী তিন মাস উড়ানে যেতে পারবেন৷ তিন মাস পর তাঁদের ওজন মেপে দেখা হবে৷ ৬ মাস পরও স্বাভাবিক আকৃতিতে ফিরতে না পারলে তাঁদের ওড়ার অনুমতি দেওয়া হবে না৷
সর্বশেষ খবর
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা