সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাহুবলীর কাটাপ্পার বিরুদ্ধে জারি হল জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। একটি মানহানির মামলায় কাটাপ্পা খ্যাত সুর্য সত্যরাজ-সহ আটজন তামিল অভিনেতার বিরুদ্ধে এই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তামিলনাড়ুর একটি আদালত।
[নৌশেরায় পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দিয়ে যোগ্য জবাব দিল ভারত]
কয়েক বছর আগে একটি তামিল দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে তামিল অভিনেত্রীদের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে অভিযোগ ওঠে। ২০০৯ সালের ৭ অক্টোবর সাউথ ইন্ডিয়ান সিনে অ্যাক্টরস অ্যাসোসিয়েশনের এক বৈঠকে ওই প্রতিবেদন প্রকাশ করার জন্য ওই তামিল দৈনিকটির কড়া নিন্দা করা হয়। এই ঘটনায় সাউথ ইন্ডিয়ান সিনে অ্যাক্টরস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন এক ফ্রিলান্স সাংবাদিক এম রোজারিও। তাঁর অভিযোগ, বৈঠকে শুধুমাত্র ওই তামিল দৈনিকটির সমালোচনা না করে, সব সাংবাদিকদের আক্রমণ করা হয়েছে। মামলায় সূর্য সত্যরাজ-সহ আটজন তামিল অভিনেতার বিরুদ্ধে সমন জারি করে আদালত। তাঁদের ২০১১ সালে ১৯ ডিসেম্বর আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সশরীরে হাজিরার হাত থেকে বাঁচতে মাদ্রাজ হাই কোর্টে পাল্টা মামলা করেন তামিল অভিনেতারা। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। যদিও অভিনেতারা কেউ আর আদালতে হাজিরা দেননি।
[চাকরি বাঁচাতে গণবিবাহে খাবার পরিবেশন করতে হল শিক্ষকদের!]
চলতি বছরের ১৫ মে ফের মামলাটির শুনানি হয়। শুনানিতে মামলকারীর আইনজীবী আদালতকে জানান, সূর্য সত্যরাজ সহ-আট অভিনেতার কেউ এখনও আদালতে হাজিরা দেননি। এরপরই তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
সর্বশেষ খবর
-
নকশাল নেতা সরোজ দত্তর এনকাউন্টার দেখেছিলেন উত্তমকুমার! ন্যায়-প্রশ্নে বরাবরই বিদ্ধ পুলিশ
-
অসময়ে রথযাত্রা উদযাপন! ওড়িশা থেকে ইসকনের উৎখাত চেয়ে বিক্ষোভ কলিঙ্গ সেনার
-
সরকারি নির্দেশ অমান্য করে হকার উচ্ছেদ! আসানসোলের ৩ আধিকারিককে শোকজ
-
ঝাড়গ্রামে হাতির পাল, বন দপ্তরের কর্মীদের উপর হামলা! উলটে ফেলা হল গাড়ি
-
যত নষ্টের গোড়া আইপ্যাক! ঋতপন্থী তৃণমূলে জেলা সভাপতির দায়িত্ব পেয়েই বিস্ফোরক অনুব্রত