সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল নিয়ে দেশে যে সমস্যা তৈরি হয়েছে তা আগামী ১০-১৫ দিনের মধ্যে মিটে যাবে। শুক্রবার দেশের শীর্ষ আদালতকে এমনটাই জানাল কেন্দ্র। এমনকি এই ঘটনায় দেশের কোনও প্রান্তে একটিও অশান্তির খবর মেলেনি বলে কেন্দ্রের তরফে জানানো হয়। কেন্দ্রের দাবি, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই বিরোধী দলগুলি এই নোট বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই মামলা করেছে।
কেন্দ্রের সিদ্ধান্তে ফলে দেশের নগদ টাকার অভাব রয়েছে, তাতে কেন্দ্র কেন আগে থেকে ব্যবস্থা নেয়নি বলে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। উত্তরে কেন্দ্র জানায়, গোপনীয়তা বজায় রাখার স্বার্থেই আগে থেকে নতুন নোট ছাপিয়ে রাখা সম্ভব হয়নি। এদিন এক আবেদনকারীর প্রশ্ন ছিল, কেন্দ্র সপ্তাহে ২৪ হাজার টাকা তোলার অনুমতি দেওয়া সত্ত্বেও কেন ব্যাঙ্কগুলি তার যোগান দিতে পারছে না? কেন্দ্র টাকা তোলার ক্ষেত্রে কেন উর্ধ্বসীমা বেঁধে দিয়েছে? পাশাপাশি টাকা দেওয়ার ক্ষেত্রে দেশের সমবায় ব্যাঙ্কগুলির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
সর্বশেষ খবর
-
শনির দশায় জেরবার সায়ন্তিকা! প্রেম জীবন নিয়ে নায়িকাকে কোন পরামর্শ জ্যোতিষীর?
-
গোল সেলিব্রেশনে লাফ দিয়ে সোজা টানেলে, চোট পেয়ে জানলেন গোল বাতিল! ভিডিও ভাইরাল
-
কলকাতার রাজপথে ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রায় জাতীয় পতাকা হাতে মুখ্যমন্ত্রী, শামিল হাজার হাজার মানুষ
-
বালোচিস্তানে হামলা পাক সেনার! কোয়েত্তায় পুলিশের হাত থেকেই অস্ত্র ছিনিয়ে নিল বিদ্রোহীরা
-
রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’, কোন যুক্তিতে অপরিবর্তনীয়?