সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে ফের এক নয়া পদক্ষেপ ভারতীয় রেলের। এবার টিকিট কাটার প্রক্রিয়া আরও অনেক সহজ করে চালু হতে চলেছে হোম ডেলিভারি বা পে-অন ডেলিভারি। অর্থাৎ অনলাইনে টিকিট বুক করলে বাড়িতেই এসে পৌঁছবে। এবং হাতে টিকিট পেয়ে তবেই মেটাতে হবে মূল্য।
[ মুখ পুড়ল পাকিস্তানের, কুলভূষণের ফাঁসিতে স্থগিতাদেশ বিশ্ব আদালতের ]
টিকিট কাটার ক্ষেত্রে এখনও অনেকেই এজেন্টের দ্বারস্থ হন। এজেন্টরা ঠিক এই কাজটিই করে থাকেন। অনলাইনে টিকিট কেটে, সংগ্রহ করে তা পৌঁছে দেন যাত্র্রীর হাতে। বিনিময়ে যাত্রীকে বাড়তি টাকা খরচ করতে হয়। বিভিন্ন এজেন্টের চার্জও আলাদা। এছাড়া কখনও সখনও টিকিট নিয়ে অনিশ্চয়তাও থাকে। বিশেষত বয়স্ক যাত্রীরা এ সমস্যায় প্রায়শই ভোগেন। এক ঝটকায় সে সমস্যা দূর করতে অভিনব পদক্ষেপ করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন। চালু হচ্ছে পে-অন-ডেলিভারি সিস্টেম। এক্ষেত্রে যে কেউ অনলাইনে বা অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। সে টিকিট এসে পৌঁছবে বাড়ির ঠিকানায়। টিকিট হাতে পেয়েই তবে তার দাম দিতে হবে। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে যেরকম হয়, এখানেও সেই একই নিয়ম।
[ মদ্যপান করেছিলেন বিক্রম, জেরায় স্বীকার অভিনেতা অনিন্দ্যর ]
এই পরিষেবা যাত্রীদের অনলাইনে টিকিট কাটতে বাড়তি উৎসাহ জোগাবে বলেই মনে করছেন রেলের কর্তারা। এজেন্টের দ্বারস্থ না হয়ে নিজেরাই টিকিট কেটে নিতে পারবেন যে কেউ। এক্ষেত্রে বাড়তি খরচও সীমাবদ্ধ। ৫০০০ টাকা পর্যন্ত লেনদেনে সেল ট্যাক্স দিতে হবে ৯০ টাকা, তার উপরের লেনদেনে করের পরিমাণ ১২০ টাকা। তবে এই পে-অন-ডেলিভারি পরিষেবা পেতে আধার ও প্যান কার্ড থাকা বাধ্যতামূলক।
সর্বশেষ খবর
-
রুদ্ধশ্বাস ম্যাচে তিকিতাকার জয়, সুপার সাব ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি