সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নেশন ওয়ান্টস টু নো’- এ শব্দবন্ধ কার? প্রায় প্রত্যেকেই বলবেন এ কথা তো প্রখ্যাত সাংবাদিক অর্ণব গোস্বামীর৷ তাঁর দৌলতেই এই ‘ফ্রেজ’ পেয়েছে তুমুল জনপ্রিয়তা৷ কিন্তু কথা কার, অর্ণবের নাকি চ্যানেলের? এ প্রশ্নেরই জল গড়াতে চলেছে আদালত পর্যন্ত৷ কেননা এই কথা ব্যবহারের জন্যই আইনি গেরোয় পড়েছেন অর্ণব৷
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অর্ণবের প্রাক্তন চ্যানেল তাঁকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে৷ তাদের দাবি, নয়া চ্যানেলের জন্য অর্ণব যেন এই কথা ব্যবহার না করেন৷ কেননা কথাটি চ্যানেলের সম্পত্তি৷ যেহেতু চ্যানেলের নামের সঙ্গেই এই কথাটি জড়িয়ে আছে, তাই অন্য চ্যানেলেও এ কথা প্রচারিত হোক তা চায় না কর্তৃপক্ষ৷
[ ‘আজান শুনতে দারুণ লাগে’, প্রিয়াঙ্কার ভিডিওয় সোনুকে জবাব নেটিজেনদের ]
অর্ণব এই লিগ্যাল নোটিস পাওয়ার কথা স্বীকার করেছেন৷ তবে কোনও সংস্থার নাম করেননি তিনি৷ একটি মিডিয়া হাউস তাঁকে ছ’পাতার নোটিশ পাঠিয়ে ভয় দেখিয়েছে বলে জানান অর্ণব৷
তাহলে এ কথা কার৷ এ নিয়েই বেধেছে আইনি দ্বন্দ৷ অর্ণবের প্রাক্তন চ্যানেল বলছে, এ কথা তাদের৷ অন্যদিকে অর্ণবের প্রশ্ন, তা কী করে হয়৷ এ কথা এসেছে হৃদয় থেকে৷ প্রত্যেক ভারতবাসীরই এ কথা৷ সকলেই এ কথা বলতে পারেন৷ এখন জনপ্রিয় এ শব্দবন্ধের মালিকানা কার হাতে, সে মীমাংসা একমাত্র আদালতই করতে পারে৷
[ ‘নমাজের জন্য আজান জরুরি, লাউডস্পিকার নয়’ ]
সর্বশেষ খবর
-
ফের বিতর্কে সিএবি, স্বার্থের সংঘাতের ‘ফাঁসে’ বাংলার বোর্ড আম্পায়ার
-
‘পুরো বন্দে মাতরম গাওয়া হবে না কর্নাটকে’, কেন্দ্রের নির্দেশ উড়িয়ে ঘোষণা শিবকুমারের
-
সিআইএ-র সতর্কবার্তা শোনেননি, নেতানিয়াহুর টোপ গিলেই ইরানে জোর ফেঁসেছেন ট্রাম্প!
-
বিশ্বজুড়ে বন্ধ মার্কিন ভিসা ইন্টারভিউ, ট্রাম্পের কড়া অভিবাসন নীতির জের?
-
আড়াই বছরের ‘রাজত্ব’ খোয়ালেন বুমরাহ, শ্রীলঙ্কায় আগ্রাসী ইনিংসের পুরস্কার পেলেন পন্থ