সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ওড়িশায় ৫২,০০০ প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পিছু শিক্ষক নেই৷ এমনকী ৪১,০০০ স্কুলে ক্লাস পিছু ক্লাসরুমও নেই৷ এই তথ্য জানিয়েছেন ওড়িশা স্কুল অ্যান্ড মাস এডুকেশন মন্ত্রী দেবী প্রসাদ মিশ্র স্বয়ং৷
অধিবেশনে বিজেপি বিধায়ক দিলীপ রায়-এর প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই তথ্য প্রকাশ্যে আসে৷ এই তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রায় ২১২টি স্কুলে শৌচালয়ের সুবিধাও নেই৷ যদিও কেন এমন পরিস্থিতি, তার সদুত্তর পাওয়া যায়নি৷ অপরদিকে মন্ত্রীর দাবি ৫১,০০০ স্কুলে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷ তাও স্কুলে শিক্ষক না নিয়োগ হওয়া ও শৌচালয় না থাকার এই ভয়ঙ্কর সত্য প্রকাশ্যে আসায় কার্যত প্রশ্ন উঠেছে স্কুল অ্যান্ড মাস এডুকেশন দফতরের ভূমিকা নিয়ে৷
প্রসঙ্গত ওড়িশা স্কুল অ্যান্ড মাস এডুকেশন দফতরের অধীনেই বেশিরভাগ প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় রয়েছে৷ এই স্কুলগুলি পরিপালন করার সম্পূর্ণ দায়িত্ব এই দফতরের৷ তাই স্কুলগুলির সমস্যার সুরাহা করার দায়িত্বও নিঃসন্দেহে এই দফতরকেই নিতে হবে৷ যদিও পরিস্থিতি সুস্থির হবে কী করে, তার সদুত্তর নেই!
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার