মাসুদ আহমেদ, শ্রীনগর: লোকসভা নির্বাচনের আবহে উপত্যকায় ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ৷ স্পষ্ট হচ্ছে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা এবং মোদির বিরোধিতা৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার নমোকে সরাসরি আক্রমণ করলেন ওমর আবদুল্লা৷ ‘চৌকিদার ফেল হ্যায়’ বলেই কটাক্ষ করলেন তিনি৷
[ আরও পড়ুন: ‘১০০ বার স্নান করলেও মোষের মতো দেখাবে’, কুমারস্বামীকে কটাক্ষ বিজেপি নেতার]
লোকসভা নির্বাচনের আগে নিজের টুইটার হ্যান্ডেলে ‘ম্যায় ভি চৌকিদার’ বলে উল্লেখ করেছিলেন মোদি৷ তাঁকে দেখে একাধিক বিজেপি নেতা-নেত্রীও তাঁর নামের আগে ‘চৌকিদার’ শব্দ যোগ করেন৷ আর এই একটি মাত্র শব্দ নিয়ে আসরে নেমে পড়েন বিরোধীরা৷ ‘চৌকিদার’ মোদিকে আক্রমণ করতে ছাড়েননি কেউই৷ ‘চৌকিদার চোর হ্যায়’ বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এবার ওই একই ইস্যুকে হাতিয়ার করে আক্রমণ শানালেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা৷ তবে তাঁর কটাক্ষ একটু ভিন্ন প্রকৃতির৷ তিনি বললেন, ‘‘চৌকিদার ফেল হ্যায়৷ নোটবন্দি করেও দেশে কালো টাকা ফেরাতে পারেননি মোদি৷ দেশের অর্থনীতির বেহাল অবস্থা৷ দিন দিন বাড়ছে বেকারত্ব৷ গত সাড়ে চার বছরে মোদি দেশের জন্য কিছুই করতে পারেননি৷’’
[ আরও পড়ুন: কংগ্রেসের পরামর্শেই মোদির হয়ে সওয়াল করেছেন ইমরান, অভিযোগ নির্মলার]
১৪ ফেব্রুয়ারি রক্তাক্ত হয়েছিল উপত্যকা৷ স্বাধীনতার পর ওইদিনই সবচেয়ে বড় জঙ্গি হামলার সাক্ষী হতে হয়েছিল পুলওয়ামাকে৷ আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারান চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ সেই ঘটনার প্রসঙ্গ তুলেও মোদির বিরুদ্ধে জোরালো আক্রমণ শানালেন ওমর আবদুল্লা৷ তিনি বলেন,‘‘ উরি, পুলওয়ামা-সহ একাধিক হামলা হলেও মোদি কিছুই করতে পারেনি৷ মোদি সবেতেই ফেল৷’’ বিজেপি-পিডিপির জোট সরকারের প্রসঙ্গ তুলেও এদিন নরেন্দ্র মোদিকে খোঁচা দেন ওমর আবদুল্লা৷ তাঁর অভিযোগ, জোট সরকারের সময় জম্মু-কাশ্মীরের কোনও উন্নতি হয়নি৷ পর্যটনের ভিত্তি নাড়িয়ে দিয়েছে জোট সরকার৷ ভোটে বিজেপি জম্মু-কাশ্মীরে উল্লেখযোগ্যভাবে খারাপ ফল করবে বলেও আশাবাদী ওমর আবদুল্লা৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
‘ইহুদিরাও তোমার উপর বিরক্ত’, যুদ্ধের মাঝেই নেতানিয়াহুর উপর তেলে-বেগুনে জ্বলে ওঠেন ট্রাম্প!
-
পরিবারের মধ্যে প্রজননে বদলে যাচ্ছে রয়্যাল বেঙ্গলের রং! জিনগত সমস্যা রুখতে ‘সাফারি’তে নাগমণি
-
‘বাঁচতে পারবে না’, বিয়ে ভাঙার কথা বলতেই সিয়াকে হুমকি কেতনের! হবু স্বামী খুনে বিস্ফোরক তথ্য
-
‘এক গ্লাস বিয়ার পান করুন’, জার্মানিকে হারিয়ে আবেগে ভাসছেন ইকুয়েডর কোচ
-
‘ফাঁসাবে জানলে ওর কেচ্ছা আগেই…’, চ্যাট বিতর্কে প্রাক্তনকে পালটা ইনফ্লুয়েন্সর গৌরবের, কী বলছেন স্ত্রী?