সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন কেনাকাটায় এবার দিন ফুরোতে চলেছে ডেবিট, ক্রেডিট কার্ডের৷ বদলে আসরে অবতীর্ণ আধার কার্ড৷ এর দৌলতেই বড় ধাক্কা খেতে পারে অন্যান্য কার্ডে লেনদেন৷
আজ থেকে চালু হচ্ছে ‘আধার পেমেন্ট অ্যাপ’৷ এই অ্যাপ কমিয়ে দেবে পিওএস-এর ব্যবহার৷ কেননা আধার নম্বরের সঙ্গেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তি ইতিমধ্যেই হয়েছে৷ আর বায়োমেট্রিক কাজ করবে পাসওয়ার্ড হিসেবে৷ ফলে শুধু আধার কার্ড থাকলেই অনলাইনে সরাসরি কেনাকাটা সম্ভব৷ সেখানে কোনও ডেবিট বা ক্রেডিট কার্ড লাগছে না৷ মাস্টারকার্ড বা ভিসার মতো কোম্পানিগুলো সাধারণত ডেবিট ও ক্রেডিট কার্ডে লেনদেনে ফি নেয়৷ কিন্তু আধার কার্ডে লেনদেনের ক্ষেত্রে সেই ঝক্কি থাকছে না৷ ফলে এই ধরনের কার্ডের ব্যবহারে ধাক্কা লাগতে পারেই বলে অনুমান৷
আধার পেমেন্ট অ্যাপ- যে কোনও অ্যান্ড্রয়েড মোবাইলেই কাজ করবে৷ এর সঙ্গে বায়োমেট্রিক রিডার যোগ করে নিলে খুচরো ব্যবসায়ীরাও এর মাধ্যমেই ক্যাশলেস লেনদেনে ঝুঁকে বাড়তি সুবিধা নিতে পারেন৷ ফলে ডেবিট ও ক্রেটিড কার্ডের দিন ক্রমে ফুরোবে বলেই অনুমান৷
সর্বশেষ খবর
-
নিট-কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পরিকল্পনা কংগ্রেসের, কাঁটা ঝাড়খণ্ড, কোন পথে তৃণমূল?
-
পিতৃহারা মেসিকে গোল উৎসর্গ, জার্সি খুলে বিশেষ বার্তা ‘বন্ধু’ ডি পলের, ভাইরাল ভিডিও
-
‘দল ভারী করার নামে ‘চোর-বাটপাড়’দের বিজেপিতে নয়’, কড়া বার্তা বিজেপি বিধায়কের
-
ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ, স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?