সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলমারির খুলতেই দেখা গেল থরে থরে সাজানো টাকার বান্ডিল৷ সুটকেস খুলতেও চক্ষু চড়কগাছ আয়কর আধিকারিকদের৷ চিত্রটা দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসের একটি ল’ ফার্মের৷ শনিবার রাতে ওই ল ফার্মে হানা দিয়ে বেহিসাবি ১৩.৫৬ কোটি টাকা বাজেয়াপ্ত করল আয়কর দফতর৷ যার মধ্যে আড়াই কোটি টাকাই নতুন নোট বলে জানা গিয়েছে৷
আয়কর দফতরের আধিকারিকরা ছাড়াও এই অভিযানে ছিলেন দিল্লি পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা৷ আয়কর আধিকারিকরা জানাচ্ছেন, মোট টাকার মধ্যে ছিল ৭ কোটি টাকার পুরনো হাজারের নোট, ৩ কোটি টাকার ১০০ টাকার নোট আর ২.৫ কোটি টাকার নতুন ২০০০ টাকার নোট৷ গত দু’মাস আগেই এই সংস্থায় হানা দিয়েছিল আয়কর দফতর, তখনই বেহিসাবি ১৯ কোটি টাকার সন্ধান পেয়েছিল আয়কর আধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
গেরুয়া হল সাদা, বিতর্কের মাঝে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং বদলে দিলেন শিল্পীরাই
-
আত্মনির্ভরতায় জোর, জলে ভাসল গার্ডেনরিচে তৈরি ‘শ্রুতি’, কতটা শক্তিশালী নৌবাহিনীর এই জাহাজ?
-
গুটিকয়েক কর্মীর বেতন দিতেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?
-
৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ