হেমন্ত মৈথিল, মহাকুম্ভ নগর: বিশ্বের সবচেয়ে বড় মানব সমাবেশ হতে চলেছে মহাকুম্ভ ২০২৫। সনাতন সংস্কৃতি এবং ঐতিহ্যের এই উৎসব গোটা বিশ্বের কৌতূহলের কারণ হয়ে উঠেছে। ইতিমধ্যে মহাকুম্ভ ওয়েবসাইটে ঢুকে মেলা সম্পর্কে খোঁজ নিচ্ছেন ১৮৩টি দেশের ৬২০০ শহরের ৩৩ লক্ষ মানুষ। অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও অন্য়ান্য ওয়েবসাইটেও মহাকুম্ভ সম্পর্কিত খবর নিচ্ছে বিশ্ববাসী।
মহাকুম্ভ ওয়েবসাইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথের ডিজিটাল মেলার ভাবনাকে সার্থক করেছে। ওয়েবসাইটটি হল https://kumbh.gov.in/। মহাকুম্ভ ২০২৫ সংক্রান্ত যে কোনও ধরনের তথ্য রয়েছে এই এখানে। যেখানে প্রতিদিন গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ধরনের তথ্য সার্চ করতে ঢুকছেন।
মহাকুম্ভ ওয়েবসাইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথের ডিজিটাল মেলার ভাবনাকে সার্থক করেছে। ওয়েবসাইটটি হল https://kumbh.gov.in/। মহাকুম্ভ ২০২৫ সংক্রান্ত যে কোনও ধরনের তথ্য রয়েছে এই এখানে। যেখানে প্রতিদিন গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ধরনের তথ্য সার্চ করতে ঢুকছেন। ওয়েবসাইটের দেখভাল করা প্রযুক্তিকর্মীরা জানিয়েছেন, ৪ জানুয়ারি পর্যন্ত ১৮৩টি দেশের ৬২০০ শহরের ৩৩ লক্ষ মানুষ মেলা সম্পর্কে খোঁজ নিয়েছেন। এশিয়া ছাড়াও ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকা থেকেও লোকে কুম্ভমেলার খোঁজ নিচ্ছে। দেশগুলির মধ্যে আমেরিকা, ব্রিটেন, কানাডা এবং জার্মানি থেকে সার্চ বেশি।
প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হচ্ছে এক অস্থায়ী নগরী। ১৫ বর্গমাইল এলাকায় গড়ে তোলা সেই অস্থায়ী নগরীর আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ।
সর্বশেষ খবর
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী
-
‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরতও হবে’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
-
আসল কে, এখনও বলেনি কমিশন! নন্দীগ্রামে ভোট ঘোষণা হতেই ‘প্রতীক’ সংঘাতে ২ তৃণমূল