সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দু’বার এমন ঘটনা ঘটল। সোমবার সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার চারটি গ্রামে মর্টার শেল ছোড়ে পাক সেনা। কেউ আহত না হলেও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ভারতীয় সেনার দাবি, বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পাক সেনাবাহিনী।
J&K: Ceasefire violation by Pakistan again in Malti sector of Poonch pic.twitter.com/jOzcaKaD9q
Advertisement— ANI (@ANI_news) March 13, 2017
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ‘দিগওয়ার, মাল্টি এবং গুলপুরে সবথেকে বেশি শেলবর্ষণ করা হয়েছে।’ তবে পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। এর আগে গত রবিবার পুঞ্চেরই কৃষ্ণাঘাঁটি সেক্টরে আরও একবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাক সেনা। স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র এবং ৮২ মিমি মর্টার থেকে লাগাতার গুলিবর্ষণ করতে থাকে তারা।
গতবছর থেকেই লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। এই নিয়ে বহুবার ভারতের তরফ থেকে অভিযোগ করা হয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, লাগাতার বিনা প্ররোচনায় ভারতে হামলা চালানোর অভিযোগে পাক ডেপুটি হাই কমিশনারকে সমন পাঠিয়েছে নয়াদিল্লি। তাঁর কাছে কড়া ভাষায় এই হামলার নিন্দা জানাবে ভারত।
(ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাক রাষ্ট্রদূতকে সমন নয়াদিল্লির)
সর্বশেষ খবর
-
বিপর্যয়ের পর নেপালের সুড়ঙ্গে কি আটকে সন্দীপ? বর্ধমানে দুশ্চিন্তায় দিন গুনছেন স্ত্রী-পরিবার
-
একফালি আঁচলে ঢাকা স্তন, ‘জিনাতের সাহসী ছবি দেখতে বোরখাই ভরসা’, স্বীকারোক্তি চাঙ্কি পাণ্ডের
-
লালু-ভুলুরা চেটেপুটে খাচ্ছে কুলফি! সারমেয়দের জন্য সুগার ফ্রি ডেজার্ট বানিয়ে ভাইরাল বিক্রেতা
-
নেপালের দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম, সহযোগিতার হাত বাড়াল ঠিকাদার সংগঠন
-
দ্রুত পাতলা হচ্ছে ভ্রু! হীনমন্যতা এড়াতে আজই কাজে লাগান এই ৫ ঘরোয়া সমাধান