সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালাকোট হামলার প্রায় ১৪০ দিন পর আকাশপথ খুলে দিল পাকিস্তান৷ পালটা পাক অসামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ভারতও৷ মঙ্গলবার সকাল থেকে ভারতীয় বিমানের পাকিস্তানের আকাশ ব্যবহারে আর কোনও নিষেধাজ্ঞা রইল না৷
[আরও পড়ুন: তাড়িয়ে বেড়াচ্ছে বালাকোট আতঙ্ক, এখনও নিরাপত্তায় গলদ খুঁজছে পাকিস্তান]
রাত ১২টা ৪১ মিনিট থেকে ভারতীয় বিমানের জন্য তাদের আকাশপথ খুলে দেয় পাকিস্তান৷ ফলে মোট ১১টি রুটের যে ৯টি রুটে পাকিস্তান বন্ধ করে রেখেছিল সেগুলি এবার ব্যবহার করতে পারবে ভারত৷ ফলে ভারতীয় যাত্রীবাহী বিমানগুলিকে আর ঘুরপথে ইউরোপ ও আমেরিকা যেতে হবে না৷ ইসলামাবাদের এই পদক্ষেপে বিপুল অঙ্কের ক্ষতি থেকে বাঁচল এয়ার ইন্ডিয়া৷ পাকিস্তানের আকাশ বন্ধ থাকার জেরে, জাতীয় বিমান পরিবহণ সংস্থাটির একাধিক আন্তর্জাতিক বিমানকে ঘুরপথে যেতে হচ্ছিল৷ যার জেরে এপর্যন্ত প্রায় ৪৯১ কোটি টাকা ক্ষতি হয়েছে লোকসানের ভারে ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়ার৷
গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটের জঙ্গি ঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালায় ভারতীয় বিমানবাহিনী৷ তারপরই ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দেয় পাকিস্তান৷ শুধু দুটি রুট খোলা রেখেছিল পাকিস্তান৷ যেখানে পাকিস্তানের আকাশপথে বিমানের ১১টি রুট রয়েছে৷ পাকিস্তানের আকাশপথ বন্ধ হওয়ায় বিমানসংস্থা ইন্ডিগো তাদের দিল্লি থেকে ইস্তানবুল সরাসরি উড়ান চালু করতে পারছিল না৷
উল্লেখ্য, গত মে মাসের ৩১ তারিখ ভারতীয় বায়ুসেনা জানায়, বালাকোট হামলার পর ভারতীয় আকাশে জারি করা সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে৷ মনে করা হয়েছিল পাকিস্তানও নিজেদের বায়ুসীমা খুলে দেবে যদিও সেবারে তা করেনি পাকিস্তান৷ বিশ্লেষকদের মতে শুধু ভারতীয় নয়, এই নিষেধাজ্ঞার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানি বিমানসংস্থাগুলিও৷ ফলে অবশেষে আকাশপথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা৷
After cancellation of NOTAMS by Pakistan and India in the early hours today , there are no restrictions on airspaces of both countries, flights have started using the closed air routes, bringing a significant relief for airlines. @AAI_Official @airindiain @HardeepSPuri
— Ministry of Civil Aviation (@MoCA_GoI) July 16, 2019
সর্বশেষ খবর
-
চ্যাটজিপিটি যখন ‘টাইম মেশিন’! আটের দশকে ফেরাই ট্রেন্ড, জানুন সহজ প্রম্পট
-
পুরুলিয়ায় এবার ফিল্ম সিটি! পর্যটনের বিকাশে ‘রোডম্যাপ’ নিয়ে শুভেন্দুর দ্বারে জ্যোতির্ময়
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
‘কাজ করতে পারছিলাম না’, ইংরেজবাজারের পুরপ্রধান পদে ইস্তফা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর