সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই সুপারসনিক ইন্টারসেপ্টর মিসাইলের সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে ভারতে৷ নতুন এই বিধ্বংসী মিসাইলের নাম ‘পৃথ্বী-২’৷ মিসাইল প্রযুক্তিতে ভারতের এই অগ্রগতিতে ইতিমধ্যেই আশঙ্কার মেঘ পাকিস্তানে৷ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের এই প্রযুক্তিগত পরীক্ষা নিয়েও সরব হতে চলেছে তারা৷
‘পৃথ্বী ২’-এর সফল উৎক্ষেপণ ভারতের কাছে এক বিরাট সাফল্য৷ অত্যাধুনিক দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল ভারতকে প্রতিরক্ষার দিক থেকে অনেকটাই সাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তুলল৷ এর ফলে ব্যালেস্টিক মিসাইলে প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকা, রাশিয়া, ইজরায়েলের সঙ্গে এক চেয়ারে বসল ভারত৷ প্রত্যাশিতভাবেই ভারতের এই সাফল্যে বীতশ্রদ্ধ পাকিস্তান৷ পাক বিদেশমন্ত্রকের উপদেষ্টা সরতাজ আজিজ এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন৷ জানিয়েছেন, প্রতিরক্ষা নিয়ে ভারতের এই শক্তি পরীক্ষা আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তির ভরকেন্দ্রটিই নাড়িয়ে দিচ্ছে৷ ‘রেডিও পাকিস্তান’ সূত্রে খবর, এ ব্যাপারে আন্তর্জাতিক ক্ষেত্রে সরবও হবে পাকিস্তান৷
পাশাপাশি ভারতের এই সাফল্যে নিজেদের ঘর গোছাতেও ব্যস্ত হয়েছে পাকিস্তান৷ ভারতের এই প্রযুক্তিগত সাফল্য যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে কতটা এগিয়ে দিল, তা বুঝতে বাকি নেই৷ সেই নিরিখে নিজেদের পিছিয়ে যাওয়ার ভয় পিছু ছাড়ছে না৷ তাই প্রতিরক্ষায় তারাও যে পিছিয়ে নেই এই প্রমাণেই এখন মরিয়া পাকিস্তান৷
সর্বশেষ খবর
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?