Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬

ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুমকি পাকিস্তানের

ভারত যদি কোনওভাবে সিন্ধু জলবণ্টন চুক্তি লঙ্ঘন করে, তবে তাঁরা ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০২০, ১৭:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০২০, ১৭:০০

options
link
ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুমকি পাকিস্তানের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত পাকিস্তান সামরিক সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই বহু জল্পনা তৈরি হয়েছে৷ উরিতে জঙ্গি হামলার বদলা নিতে ভারতীয় সেনাবাহিনীর সফল সার্জিক্যাল স্ট্রাইকের পর বিশ্ব রাজনীতিতে এই তরজা বেশ নজর কেড়েছে৷ সোজাসুজি না হলেও, পাকিস্তানকে পরোক্ষভাবে যে কোনও ধরনের জঙ্গি কার্যকলাপ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ কিন্তু খুব আশ্চর্যভাবেই এতকিছুর পরেও নিজেদের দোষ স্বীকার করতে নারাজ পাক প্রশাসন৷

তাঁদের তরফ থেকে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ভারত যদি কোনওভাবে সিন্ধু জলবণ্টন চুক্তি লঙ্ঘন করে, তবে তাঁরা ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে৷ শুধু তাই নয়, পাক প্রশাসনের তরফ থেকে ভারতের বিরুদ্ধে কম করে ৯০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগও আনা হয়েছে৷ পাক বিদেশ মুখপাত্র নাফিস জাকাইরা তাঁর বিবৃতিতে জানান, ভারতে পাক শিল্পীদের কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা খুবই দুঃখজনক ঘটনা৷ জাকাইরা আরও বলেন, কূটনীতির মাধ্যমে ভারত পাকিস্তানকে বিশ্ব রাজনীতি থেকে পৃথক করে রাখার চেষ্টা করছে৷ যেটা খুবই দুঃখজনক৷ পাশাপাশি, ভারত সার্ক সম্মেলনকে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.