সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে সংসদে৷ খোদ লোকসভার অধ্যক্ষকেই পেপার ছুঁড়ে মারলেন সমাজবাদী পার্টির সাংসদ৷ ঘটনায় অভিযুক্ত সাংসদ অক্ষয় যাদবকে সেন্সর করা হয়৷ বৃহস্পতিবারের মত অধিবেশন মুলতবি করে দেন ক্ষুব্ধ অধ্যক্ষ সুমিত্রা মহাজন৷
শীতকালীন অধিবেশনের শুরু থেকেই প্রায় প্রতিদিনই নোটে বাতিলে ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সংসদের দুই কক্ষই৷ বিরোধীদের হই-হট্টগোলে অধিবেশন মুলতবির ঘটনা নিত্যদিনের৷ বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি৷ এদিন নোট বাতিল ইস্যুতে স্লোগান দিতে দিতে অধ্যক্ষের পোডিয়ামের দিকে এগিয়ে যেতে থাকেন বিরোধীরা৷ সেসময় হঠাৎই সুমিত্রা মহাজনের দিকে একগুচ্ছ কাগজ ছুঁড়ে দেন সমাজবাদী পার্টির সাংসদ অক্ষয় যাদব৷ এরপরই অধিবেশনব মুলতবি ঘোষণা করে দেওয়া হয়৷ ফের অধিবেশন শুরুর পর নিজের কৃতকর্মের জন্য অভিযুক্ত অক্ষয় যাদবকে ক্ষমা চাইতে বলেন স্পিকার৷ পাশাপাশি অভিযুক্ত সাংসদকে সতর্ক করে দেওয়া হয়৷ সুমিত্রা মহাজন বলেন, সংসদের মর্যাদা রক্ষা করা সাংসদদের কর্তব্য৷
সর্বশেষ খবর
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন
-
সম্ভব হল না অবতরণ! মাঝআকাশে চক্কর রাহুল গান্ধীর বিমানের
-
বিনা অনুমতিতে জবরদখল! ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অভিষেককে তুলতে হাই কোর্টের দ্বারস্থ বাড়ির মালিক
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী