তাঁরা ইন্ডিয়া জোটে যেমন নেই, তেমনই সব ইস্যুতে বিজেপির পাশেও নেই। সংসদের বাদল অধিবেশনের (Parliament Monsoon Session) আগে স্পষ্ট করে দিল এম কে স্ট্যালিনের ডিএমকে। বাদল অধিবেশনের আগে ডাকা সর্বদল বৈঠকে স্ট্যালিনের দল জানিয়ে দিল, মহিলা সংরক্ষণ আইন যদি সরকার কার্যকর করতে চায়, তাহলে ডিএমকে সেটার পক্ষে। কিন্তু আসন পুনর্বিন্যাস বিল নিয়ে এখনও অনেক কিছু ভাবার আছে।
রবিবার সর্বদল বৈঠক সব বিরোধীরা বয়কট করলেও ডিএমকে বয়কট করেনি। ওই বৈঠকেই দলের প্রথম সারির সাংসদ তিরুচি শিবা জানান, ডিএমকে চায় সংসদের বর্তমান যে আসন সংখ্যা সেই আসনেই কার্যকর হোক মহিলা সংরক্ষণ আইন। কিন্তু সরকার যদি আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে চায়, তাহলে শর্ত মানতে হবে। বিলের কপি না দেখা পর্যন্ত সমর্থনের প্রশ্ন নেই। সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, “যদি বিলে কোনওভাবেই দক্ষিণের রাজ্যগুলির স্বার্থ লঙ্ঘিত হয়, তাহলে সরকারকে ওই বিল আগামী ২৫ বছরের জন্য আস্তাকুড়ে ফেলে দিতে হবে।”
আরও পড়ুন:
ডিএমকের এই অবস্থান কেন্দ্রের মোদি সরকারের জন্য ধাক্কা হতে পারে। কারণ মোদি-শাহরা যে অঙ্কে আসন পুনর্বনিন্যাস আইন পাশ করাতে চাইছেন, সেই অঙ্কে ডিএমকের সমর্থন ভীষণ গুরুত্বপূর্ণ। এম কে স্ট্যালিন আর ইন্ডিয়া জোটের অংশ নন। লোকসভায় কংগ্রেসের থেকে আলাদা করে বসার জন্য আবেদনও জানিয়েছে ডিএমকে। শোনা যাচ্ছে, বিজেপির সঙ্গে নাকি কথাবার্তাও চালাচ্ছে তারা। ইতিমধ্যেই গোপনে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকও হয়েছে ডিএমকের। তাঁরা নাকি বিজেপিকে জানিয়েছে, আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে লিখিত আকারে যদি কেন্দ্র আশ্বাস দেয় যে সব রাজ্যের আসন ৫০ শতাংশই বাড়ানো হবে, তাহলে সমর্থন বা ভোটদানে বিরত থাকার কথা ভাবতে পারেন তারা।
কিন্তু লিখিত আকারে ওই ৫০ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি যদি বিলের খসড়ায় না থাকে, তাহলে কোনওভাবেই যে ওই বিলটিকে সমর্থন করা হবে না, সেটা একপ্রকার স্পষ্ট করে দিল স্ট্যালিনের দল। আগেরবার সংসদে এই বিল পেশ করার সময় অমিত শাহ কথা দিয়েছিলেন, জনসংখ্যার ভিত্তিতে নয়, বরং লোকসভার আসন বাড়ানো হবে শতাংশের বিচারে। সব রাজ্যের এখন যা আসন রয়েছে, সেটার ৫০ শতাংশ আসন বাড়ানো হবে। কিন্তু বিলের খসড়ায় সেটা লিখিত আকারে ছিল না। সেটাই এবার লিখিত আকারে চাইছে ডিএমকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর