Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
LPG prices

একধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম, নারী দিবসে ‘উপহার’ মোদির

নারী দিবসে মা-বোনেদের জন্য 'উপহার' হিসাবে দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত মাস্টারস্ট্রোক হতে পারে মোদির। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৪, ১৯:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৪, ১৯:২৬

options
link
একধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম, নারী দিবসে ‘উপহার’ মোদির zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী দিবসের সকালে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। এক ধাক্কায় ১০০ টাকা কমে গেল রান্নার গ্যাসের দাম। নারী দিবসে মা-বোনেদের জন্য ‘উপহার’ হিসাবে দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত মাস্টারস্ট্রোক হতে পারে মোদির। 

টুইটে প্রধানমন্ত্রীর ঘোষণা, “আন্তর্জাতিক নারী দিবসে আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা লাঘব হবে। বিশেষভাবে উপকৃত হবে দেশের নারী শক্তি।” প্রধানমন্ত্রী বলেন,”রান্নার গ্যাসকে আরও সস্তা করে আমাদের সরকার দেশের সব পরিবারের স্বচ্ছ্বলতা এবং সুস্থ পরিবেশ রক্ষার কাজেও সাহায্য করার চেষ্টা করছে। এটা আমাদের নারীদের ক্ষমতায়ন এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষে আরও একটা প্রচেষ্টা।”

[আরও পড়ুন: পদ্মে এবার গান্ধী ‘কাঁটা’? বিজেপি টিকিট দেবে বরুণকে? তুঙ্গে জল্পনা]

এই গত ছ’মাসে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দামে বড়সড় কাটছাঁট করল কেন্দ্র। এর আগে গত ২৯ আগস্টে একধাক্কায় ২০০ টাকা করে রান্নার গ্যাসের দাম কমায় মোদি সরকার। সেবার উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের আরও ২০০ টাকা ভরতুকি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তার সঙ্গে শুক্রবার আরও ১০০ টাকা করে দাম কমল। অর্থাৎ, আগস্ট মাসে যে দরে আমজনতাকে গ্যাস কিনতে হত, এখান তার চেয়ে ৩০০ টাকা কমে মিলবে সিলিন্ডার। আর উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকেরা আগস্টের থেকে ৫০০ টাকা কমে গ্যাস পাবেন। আপাতত কলকাতায় রান্নার গ্যাসের দাম দাঁড়াল ৮২৯ টাকা। 

[আরও পড়ুন: স্ত্রীকে ঘরের কাজ করতে বললেই ‘নিষ্ঠুর’ স্বামী? কী বলল দিল্লি হাই কোর্ট?]

আসলে করোনা (Coronavirus) লকডাউন শুরুর পর থেকেই হু হু করে বেড়েছে রান্নার গ্যাসের দাম। পাল্লা দিয়ে কমেছে ভরতুকির পরিমাণ। যার জেরে একটা সময় রান্নার গ্যাস কিনতে গেলেই ছ্যাঁকা খেতে হচ্ছিল। ভোটের মুখে দাম কমানোটা বিজেপির জন্য বাধ্যবাধকতাও হয়ে দাঁড়িয়েছিল। রান্নার গ্যাসের দাম কমে যাওয়ায় আরও একটি হাতেগরম ইস্যু হাতছাড়া হল বিরোধীদের। 

দেখুন ভিডিও:

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.