Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Diwali

‘উৎসব সবার জীবনে আনুক আনন্দ, সমৃদ্ধি’, দীপাবলিতে বার্তা মোদির, শুভেচ্ছা মমতারও

দিওয়ালিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন অমিত শাহ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৩, ১২:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৩, ১২:৫৩

options
link
‘উৎসব সবার জীবনে আনুক আনন্দ, সমৃদ্ধি’, দীপাবলিতে বার্তা মোদির, শুভেচ্ছা মমতারও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে মাতোয়ারা গোটা দেশ। উৎসবের আমেজে আট থেকে আশি। দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এক্স হ্যান্ডেলে সকলের সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করলেন। এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) টুইট করে শুভেচ্ছাবার্তা জানান।

বরাবরের মতো এবারও ভারতীয় সেনার সঙ্গে দিওয়ালি পালন করছেন মোদি। হিমাচলের লেপচায় রয়েছেন তিনি। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। বিশেষ উৎসব সবার জীবনে আনুক আনন্দ, সমৃদ্ধি। সবাই সুস্বাস্থ্যের অধিকারী হোক।” অন্যদিকে এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি আলাদা পোস্টে কালীপুজো এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর পোস্ট করা কালীপুজোর পোস্টে লেখা হয়েছে- “সকলকে কালীপুজোর আন্তরিক অভিনন্দন।” অন্যদিকে দীপাবলির শুভেচ্ছাবার্তা ইংরেজি এবং হিন্দিতে- “দীপের আলোয় আপনার জীবন আলোকিত ও আনন্দময় হোক।”

 

[আরও পড়ুন: প্রায় সাড়ে এগারো কোটি নাগরিকের প্যান কার্ড বাতিল করল কেন্দ্র, আপনারটা নেই তো?]

টুইটারে দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “সমস্ত দেশবাসীকে আলোর উৎসব দীপাবলির আন্তরিক শুভকামনা। এই দীপোৎসব সবার জীবন নতুন আলো, সুখ, সুস্বাস্থ্য আনুক।”

 

[আরও পড়ুন: যুদ্ধের নিষ্ঠুর ছবি গাজায়, অন্ধকার হাসপাতালে মৃত্যুর মুখে ৪৫ শিশু!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.