সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই বাক্সবন্দি হয়ে যাবে গুজরাটের ভাগ্য। আর তার ফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার। ঠিক তার আগে ব্যস্ততার মধ্যেও মায়ের জন্য সময় বের করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ প্রচার কর্মসূচির পর অবসর মিলতেই সোজা চলে গেলেন গান্ধীনগরের বাড়িতে। দেখা করলেন মা হীরাবেন মোদির সঙ্গে।
সংবাদ সংস্থা এএনআই একটি একটি ভিডিও পোস্ট করেছে। ৫২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মা হীরাবেনের পাশে বসে চা খেতে খেতে গল্প করছেন মোদি (PM Modi)। তাঁর পরনে সবুজ পাঞ্জাবি ও কমলা শাল। যেখানে বসে, তার ঠিক উপরেই বাঁধানো রয়েছে মা ও ছেলের ছবি। মায়ের কথা শুনে মোদিকে মুচকি হাসতেও দেখা যায়।
#WATCH | Gujarat: Prime Minister Narendra Modi meets his mother Heeraben Modi at her residence, in Gandhinagar. pic.twitter.com/C4uh1CMOFb
— ANI (@ANI) December 4, 2022
[আরও পড়ুন: ‘সরকারই গণতান্ত্রিক অধিকার কাড়ছে’, ঝালদা পুরসভায় রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি অধীরের]
প্রধানমন্ত্রী হওয়ার পর নানা কাজের ফাঁকেও বহুবার সময় বের করে মায়ের সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন মোদি। নিজের জন্মদিন হোক কিংবা লোকসভা ভোটে জয়, জীবনের স্পেশ্যাল দিনগুলিতে মায়ের আশীর্বাদ নিতে ভোলেন না মোদি। এবারও যেন তার ব্যতিক্রম হল না।
দীর্ঘ ২৭ বছর গুজরাটে (Gujarat Election 2022) ক্ষমতায় বিজেপি সরকার। এবারও ক্ষমতা ধরে রাখতে মরিয়া প্রচার চালিয়েছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রচারে ঘাটতি রাখেননি কেউ। তবে প্রচারের পালা শেষ। শেষ প্রথম দফার ভোটও। সোমবার দ্বিতীয় দফার ভোট দিয়ে শেষ হবে মোদির রাজ্যের নির্বাচন প্রক্রিয়া। আর গণনা ৮ ডিসেম্বর। আর কাজে ডুব দেবেন মোদি। তার আগে মায়ের সঙ্গে একান্তে সময় কাটালেন ছেলে।
[আরও পড়ুন: শিল্প-শ্রমিকের সেতুবন্ধনে উন্নততর হলদিয়া গড়ার ডাক, ক্ষুদিরাম মেলার সূচনা শশী-কুণালের]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন