প্রধানমন্ত্রী মোদির মুখে ফের কালী নাম। রামনবমীর সপ্তমীতে মা কালীর ‘শরণাপন্ন’ হলেন মোদি। শ্যামাসঙ্গীত নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ‘কালী কালী বল রসনা’ গান পোস্ট করে তিনি লিখেছেন, ‘মাতৃদেবীর আরাধনা ভক্তদের মধ্যে নতুন আত্মবিশ্বাস সঞ্চার করে। তাঁর আধ্যাত্মিক সাধনা সকলকে নবশক্তিতে পূর্ণ করে।’
देवी मां की आराधना भक्तों में नए आत्मविश्वास का संचार करती है। उनकी साधना हर किसी को एक नई ऊर्जा से भर देती है।https://t.co/Tm6GbcMz5V
Advertisement— Narendra Modi (@narendramodi) March 25, 2026
আজ, বুধবার নবরাত্রির সপ্তমী। এদিন নবম মহাবিদ্যার সপ্তমদেবী মা কালরাত্রি পূজিত হন।এদিন দু’টি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। প্রথম পোস্টে তিনি মা কালরাত্রির রূপের বর্ণনার একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘মা কালরাত্রিকে প্রণাম! তাঁর আশীর্বাদ সকলের জীবনে সাহস নিয়ে আসুক। সংকল্প ও সাফল্যে পথ সমৃদ্ধ করুক।’ তারপরই কালী কালী বল রসনা’ শ্যামাসঙ্গীত পোস্ট করেন তিনি।
আরও পড়ুন:
मां कालरात्रि को नमन! उनके आशीष से सबका जीवन साहस, संकल्प और सफलता से समृद्ध हो यही कामना है।
वामपादोल्लसल्लोहलताकण्टकभूषणा।
वर्धन्मूर्धध्वजा कृष्णा कालरात्रिर्भयङ्करी॥ pic.twitter.com/8YwREe0ofR
— Narendra Modi (@narendramodi) March 25, 2026
বঙ্গের দুয়ারে বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026)। তার আগে বাংলায় এসে মোদির মুখে অনেকবার কালী নাম শোনা গিয়েছিল। সম্প্রতি ব্রিগেডে তাঁর সভার মঞ্চ বানানো হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে আদলে। তাতেই বোঝা যায়, বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের করা বহিরাগত তমকা ঝেড়ে ফেলতে ‘ব্যস্ত’ বিজেপি। এতদিন শুধু ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা গিয়েছে বিজেপির উচ্চ নেতৃত্বকে। কিন্তু ইদানিং কালে বারবার মা কালীর শরনাপন্ন হতে দেখা গিয়েছে মোদিকে। এবার আরও একবার মা কালরাত্রির পুজোয় মা কালীর নাম করলেন মোদি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের