নন্দিতা রায়, নয়াদিল্লি: নির্মীয়মাণ নতুন সংসদ ভবনে আচমকাই উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। লোকসভার স্পিকার ওম বিড়লার (OM Birla) সঙ্গে সংসদের দুই কক্ষের কাজ খতিয়ে দেখলেন তিনি। নির্মাণকর্মী ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও কথা বলতে দেখা গেল তাঁকে।
জানা গিয়েছে, আগে থেকে কোনও খবরই ছিল না মোদির এখানে আসার। আচমকাই তিনি হাজির হন। আর সেই ‘সারপ্রাইজ ভিজিটে’ প্রায় ১ ঘণ্টা নির্মীয়মান সংসদ ভবনে কাটান তিনি। এই প্রথম তাঁকে এভাবে নির্মাণকাজ দেখতে আসতে দেখা গেল তা অবশ্য নয়। এর আগেও আচমকাই এভাবে কাজ সরেজমিনে দেখতে উপস্থিত হতে দেখা গিয়েছে তাঁকে।
[আরও পড়ুন: স্ত্রীকে দেখভালের দায়িত্ব স্বামীর, ভিক্ষে করে হলেও খোরপোশ দিতে হবে! জানাল আদালত]
২০২১ সালের সেপ্টেম্বরেও মোদি এখানে এসেছিলেন কাজ কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে। সেবারও নির্মাণকর্মীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। ২০২০ সালে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেছিলেন তিনিই।
প্রসঙ্গত, এই নতুন ভবন চত্বরের আয়তন ৬৪ হাজার ৫০০ বর্গমিটার। ২০ হাজার কোটির সেন্ট্রাল ভিস্তা প্রকল্পেরই অংশ এটি। নতুন সংসদ ভবন নির্মাণে খরচ পড়বে ৯৭১ কোটি টাকা। প্রত্যক্ষ ভাবে ২ হাজার ও পরোক্ষে ৯ হাজার কর্মী এই নির্মাণকাজের সঙ্গে যুক্ত। একেকটি কক্ষে ১২০০ সাংসদের বসার ব্যবস্থা রয়েছে এখানে। ভূমিকম্পেও কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা যাতে না থাকে, সেভাবেই বানানো হচ্ছে এটি।
[আরও পড়ুন: রামনবমীতে রাজনৈতিক সম্প্রীতি, বীরভূমে এক মিছিলে হাঁটল তৃণমূল-বিজেপি নেতৃত্ব]
সর্বশেষ খবর
-
আপের সঙ্গে আঁতাঁত! এবার বিজেপির সুরে ককরোচ পার্টিকে বিঁধল কংগ্রেসও
-
খাটের তলায় গাঁজার পাহাড়! মাটি খুঁড়তেই বেরল নগদ, ভাই-বোনের বেআইনি কারবারের পর্দাফাঁস
-
পূর্ব যাদবপুরে দিল্লি পুলিশের জালে বিহারের ৩ সাইবার জালিয়াত, উদ্ধার ৬২ এটিএম কার্ড, ১৪ মোবাইল
-
মুঘল সম্রাট জাহাঙ্গির পাঠাতেন পুজো, এই বনেদি বাড়ির দেবীদুর্গার বাহনেও রয়েছে চমক
-
ইস্টবেঙ্গলের ‘মাস্টারে’র পর্দা ফাঁসে খুনের হুমকি! প্রমাণ-সহ পুলিশ ও স্প্যানিশ দূতাবাসের দ্বারস্থ অস্কার