সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশের রোটাং পাসে অটল টানেলের উদ্বোধনে গিয়েও নাম না করে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৬ বছরে তাঁর সরকার যে কাজ করেছে তা ২৬ বছর ধরে হয়নি বলেও উল্লেখ করলেন।
#WATCH Live from Himachal Pradesh: PM Modi inaugurates Atal Tunnel, Rohtang (Source: DD) https://t.co/Q7Jv7HleOs
Advertisement— ANI (@ANI) October 3, 2020
শনিবার সকালে হিমাচল প্রদেশের রোটাং পাসে বিশ্বের সবচেয়ে বড় হাইওয়ে টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনাপ্রধান এমএম নারাভানে ও বর্ডার রোড অর্গানাইজেশনের আধিকারিকরা। সমুদ্রপৃষ্ট থেকে ৩ হাজার মিটার উচ্চতায় অবস্থিত ৯.০৯ কিলোমিটাক দীর্ঘ এই টানেলটি তৈরি হওয়ায় এখন থেকে সারাবছর মানালির সঙ্গে লাহুল-স্পিতি উপত্যকার যোগাযোগ বজায় থাকবে।
[আরও পড়ুন: ফাঁস দক্ষিণ ভারতের জঙ্গলে ISIS-এর ‘মুক্তাঞ্চল’ তৈরির ছক, চার্জশিট জমা NIA’র ]
অটল টানেল (Atal Tunnel) -এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের দিন ঐতিহাসিক। আজ শুধু অটলজির স্বপ্নই পূরণ হল না, দীর্ঘদিন ধরে থাকা হিমাচল প্রদেশের মানুষদের চাহিদাও পূরণ হল। একদিন এই হিমাচলের মাটিতে অটলজির সামনে বসে আমি আর ধুমলজি যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তা বাস্তবায়িত হল। এর ফলে এই এলাকার মানুষের জীবন ও পরিকাঠামোগত উন্নয়ন এখন সময়ের অপেক্ষা। তবে দেশের অন্য প্রকল্পের মতো অটল টানেলের কাজ প্রচণ্ড ধীরগতিতে চলছিল। ২০১৪ সালের আগে মাত্র ১৩০০ মিটার কাজ হয়েছিল। কিন্তু, তারপর বাকি ৬ বছরের মধ্যে ৯.০৯ কিলোমিটার লম্বা এই টানেলটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে। দু’বছর আগে অসমে বগিবিল ব্রিজ উদ্বোধন করেছিলাম। এর ফলে আজ উত্তর-পূর্ব ভারতে মানুষরা অত্যন্ত উপকৃত হয়েছে। আশাকরি একই ঘটনা ঘটবে হিমাচলের মানুষদের ক্ষেত্রেও। অটলজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন যে প্রকল্পগুলি শুরু করেছিলেন পরের সরকারের আমলে তার কাজ আটকে যায়। কিন্তু, ২০১৪ সালের পর থেকে পরিস্থিতি বদলে গিয়েছে। গোটা দেশজুড়ে আটকে থাকা প্রকল্পগুলির কাজে গতি এসেছে।’
প্রসঙ্গত উল্লেখ্য, আগে বরফ জমে থাকার কারণে লাহুল-স্পিতি উপত্যকার সঙ্গে যোগ থাকত না হিমাচলের। তাই ২০০০ সালের ৩ জুন এই টানেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী। পরবর্তীকালে ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে রোটাং টানেলের পরিবর্তে অটল টানেল নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
[আরও পড়ুন: দেশে করোনায় মৃতের সংখ্যা পেরল লাখের গণ্ডি, মোট আক্রান্ত ৬৫ লক্ষ ছুঁইছুঁই]
সর্বশেষ খবর
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির