Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

মাঝ আকাশে বিপত্তি, অল্পের জন্য প্রাণে রক্ষা প্রধানমন্ত্রীর

কিছুক্ষণের মধ্যেই অন্য একটি চপারে চেপে সভামঞ্চে যান নরেন্দ্র মোদি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০১৯, ১৫:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০১৯, ১৫:০৩

options
link
মাঝ আকাশে বিপত্তি, অল্পের জন্য প্রাণে রক্ষা প্রধানমন্ত্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জয়পুর থেকে টংকে যাওয়ার পথে মাঝ আকাশে হেলে যায় তাঁর চপার৷ বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর জরুরি অবতরণ হয় চপারের৷ কিছুক্ষণের মধ্যেই অন্য আরেকটি চপারে চেপে সভামঞ্চে যান প্রধানমন্ত্রী৷

[পুলওয়ামা হামলার কিছুক্ষণ আগের ঘটনা প্রকাশ্যে, নেটদুনিয়ায় শহিদের শেষ ভিডিও]

শনিবার রাজস্থানের টংকে সভা ছিল তাঁর৷ তাই এদিন টংকে যাওয়ার জন্য জয়পুর থেকে চপারে চড়েন প্রধানমন্ত্রী৷ তবে আচমকাই তাঁর চপার হেলে যায়৷ যান্ত্রিক ত্রুটির জেরে আতঙ্কিত হয়ে পড়েন চপারে থাকা সকলেই৷ তড়িঘড়ি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন পাইলট৷ কয়েক মিনিটের মধ্যেই আবারও জয়পুরে জরুরি অবতরণ হয় চপারের৷ তবে সুস্থ রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এরপর কিছুক্ষণের মধ্যে বিকল্প চপারে রাজস্থানের টংকের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী৷ নির্ধারিত সময়সূচি অনুযায়ী জনসভায় যোগ দেন তিনি৷ সূত্রের খবর, চপারে হেলে যাওয়ার ঘটনা নিছকই যান্ত্রিক ত্রুটি নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হবে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.