Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
Bike Accident

গভীর রাতে দুর্ঘটনা, ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় পড়ে! কল্যাণীতে মৃত ২ আদিবাসী যুবক

ভোররাতে স্থানীয়রা দেখতে পেয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যান। সেখানেই দুই জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement
সুবীর দাস
সুবীর দাস

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১০:৪২

link
সুবীর দাস
সুবীর দাস

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১০:৪২

options
link
গভীর রাতে দুর্ঘটনা, ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় পড়ে! কল্যাণীতে মৃত ২ আদিবাসী যুবক zoom
প্রতীকী ছবি।

বীর সিধু-কানু অ্যাথলেটিকস ক্লাবের ১৭১ তম বার্ষিক উৎসবে যোগ দিতে এসে মর্মান্তিক পরিণতি হল দুই আদিবাসী যুবকের। কল্যাণীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক যুবক। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী–ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের রেল ব্রিজের উপর। দুর্ঘটনার পর রাস্তাতেই দীর্ঘক্ষণ পড়ে থাকেন ওই ৩ যুবক। ভোররাতে স্থানীয়রা দেখতে পেয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যান। সেখানেই দুই জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, বুধবার নদিয়া জেলার কল্যাণীর এ-ফাইভ আদিবাসী পাড়ার খেলার মাঠে এই অনুষ্ঠানটি হয়েছিল। বুধবার সন্ধ্যায় হরিণঘাটা থেকে কল্যাণীর এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিন যুবক। অনুষ্ঠান শেষে বুধবার রাত বারোটার পরে বাইকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসের উপর দিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রেল ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি। সঙ্গে সঙ্গে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। এরপর দীর্ঘক্ষণ রাস্তাতেই পড়ে থাকেন তাঁরা। আনুমানিক ভোর তিনটে নাগাদ পথ চলতি মানুষজন তাঁদের দেখতে পান। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। সেখানে সমাই মূর্মু (৩০) এবং সঞ্জীব মূর্মু (২৪)-কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন সুমন টুডু নামে এক যুবক। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিণঘাটা থানার দয়লা এলাকা থেকে তিনজনই কল্যাণীর বীর সিধু-কানু অ্যাথলেটিকস ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.