চিকিৎসকদের ‘ট্রান্সফার’ এবার থেকে সময় নিয়ন্ত্রিত। কলকাতার বাসিন্দা চিকিৎসক যদি গোসাবায় পোস্টিং পান, তাহলে দু’বছরের মধ্যে তাঁকে ফিরিয়ে আনা হবে। কিন্তু বারাসত, ডায়মন্ডহারবারের ক্ষেত্রে তা হবে না। কারণ? স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের কথায়, কলকাতার সঙ্গে বারাসত, ডায়মন্ডহারবারের চরিত্রগত কোনও ফারাক নেই।
১৫ বছর পর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে পা রাখলেন কোনও স্বাস্থ্যমন্ত্রী। ১ জুলাই চিকিৎসক দিবসের অনুষ্ঠানে এসে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “কোচবিহার কিংবা আলিপুরদুয়ারে কোনও চিকিৎসকের পোস্টিং হলে, যদি দেখা যায় তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নন তবে তাঁকে একবছর-দু’বছর, তিন বছর পরে শহরে ফিরিয়ে আনা হবে।” মন্ত্রী জানান, এই নীতি এখনও চূড়ান্ত হয়নি। বুধবার আইএমএ-এর চিকিৎসক দিবসের অনুষ্ঠানে নামকরণ হল অডিটোরিয়ামের। আর জি কর মেডিক্যালের ধর্ষিতা নিহত চিকিৎসকের নামে অডিটোরিয়ামের নাম হল অভয়া অডিটোরিয়াম। যার উদ্বোধন করলেন অভয়ার মা বিধায়ক রত্না দেবনাথ, স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। ছিলেন আইএমএ বঙ্গীয় শাখার সম্পাদক ডা. শান্তনু সেন।
আরও পড়ুন:
এদিনের অনুষ্ঠানে অভয়ার মা জানিয়েছেন, মেয়ের মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন আমাদের মনে। থ্রেট কালচার বাহিনী এখনও যায়নি। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক ভালো করে। তা হলেই জানা যাবে আর জি করের নেপথ্যে কে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের নির্বাচন হবে। ডেন্টাল মেডিক্যাল কাউন্সিল, ফার্মেসি মেডিক্যাল কাউন্সিল সহ সমস্ত মেডিক্যাল কাউন্সিলে ঘুঘুর বাসা ভাঙা হবে। প্রতিটি স্কুলের পঠপাঠনে ঢুকছে সামাজিক স্বাস্থ্যবিধি আর মশাবাহিত রোগ ঠেকানোর উপায় প্রসঙ্গ। ছোটো থেকে এসব শিখলে তবেই রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলা কমবে। ঠেকানো যাবে ডেঙ্গু-ম্যালেরিয়া। এদিনের অনুষ্ঠানে জামুড়িয়ার বিধায়ক ডা. বিজন মুখোপাধ্যায়, সিঙ্গুরের বিধায়ক অরূপকুমার দাস, ডা. প্রণত টুডু উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মীরা ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে নেটদুনিয়ায় গুজব! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সন্তান সুচেতনের
-
শহিদ পরিবারকে চাকরি বিলিতেও প্রতারণা তৃণমূল সরকারের! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত
-
শ্রীলঙ্কার পেসারকে গুঁতো মেরে শাস্তির মুখে! যশস্বীর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন ব্যাটিং কোচ
-
পাহাড় থেকে পড়ে মৃত্যু বাবা-মা-ছেলের! খাওয়া-ঘুম ছেড়ে বাড়ির দরজায় বসে অবলা পোষ্য
-
চোটের ধাক্কায় মাঠত্যাগ, শ্রীলঙ্কার বিরুদ্ধে আর ব্যাট করতে পারবেন পন্থ? উত্তর দিলেন ভারতের কোচ