সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাংলার মাটি দুর্জয় ঘাঁটি’ দখলে মরিয়া বিজেপি। এক সময় ‘খবরে গুরুত্বহীন’ দল আজ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ। বাম-আইএসএফ জোটে নাম লিখিয়ে অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বুধবার সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, ‘বাংলায় জয় নিশ্চিত’।
[আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, মারণ ভাইরাসে মৃত ১৩৩ জন]
জানা গিয়েছে, এদিন পার্লামেন্টে আসন্ন নির্বাচন, করোনা-সহ একাধিক বিষয়ে আলোচনায় বসে বিজেপির সংসদীয় দল। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও প্রহ্লাদ প্যাটেল-সহ অনেকেই। সেখানেই পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী। অত্যন্ত আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, “বাংলায় জয় নিশ্চিত। দলের নেতারা যথাযথ কাজ করলে নির্বাচনে দলের জয় হবে।” বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, প্রবীণ নাগরিক থেকে শুরু করে ফ্রন্টলাইন কর্মীরা অর্থাৎ যাঁরা করোনা ভ্যাকসিন পাওয়ার যোগ্য, তাঁদের টিকা নেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া, স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে মার্চের ১২ তারিখ থেকে ৭৫ সপ্তাহ পর্যন্ত অনুষ্ঠান ঘোষণা করেন তিনি।
উল্লেখ্য, গত রবিবার কলকাতায় ব্রিগেডের সুবিশাল জনসভা থেকে রাজ্যে আসল পরিবর্তনের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বুঝিয়ে দেন, ১০ বছর আগে মমতার হাত ধরে যে পরিবর্তন হয়েছিল, সেটা আসল পরিবর্তন নয়। বাংলার মানুষ দিদির উপর ভরসা করেছিলেন কিন্তু দিদি সেই ভরসা ভেঙে দিয়েছেন। ব্রিগেডের সভায় প্রধানমন্ত্রী আরজি জানান, “এবার বাংলায় আসল পরিবর্তনের লক্ষ্যে ভোট দিন। দিদি বামেদের বিরুদ্ধে যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন, সেই পরিবর্তন কি আদৌ এসেছে? বাংলার গরিব মানুষের জীবন কি বদলেছে? বাংলার খুন-খারাপির রাজনীতি কি বদলেছে? আজ বাংলায় মা-মাটি-মানুষের কী পরিস্থিতি সেটা ভাল করেই জানেন আপনারা।” সব মিলিয়ে, এবার বাংলা জয় করতে মরিয়া গেরুয়া শিবির।
[আরও পড়ুন: সন্ত্রাস দমনে বড় সাফল্য, কাশ্মীরে খতম আল বদর জঙ্গিগোষ্ঠীর প্রধান]
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১