সংবাদ প্রতিদিন ব্যুরো: ত্রিপুরার (Tripura) উন্নয়নে নতুন মডেল। সে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার উন্নয়নের জোয়ার এনেছে। মঙ্গলবার আগরতলা বিমানবন্দরের সরকারি অনুষ্ঠান যোগ দিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তবে সেই জনসভা থেকে বিরোধীদের উদ্দেশে একটি শব্দ খরচও করেননি মোদি।
আগরতলা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরের (Agartala International Airport) ইন্টিগ্রাল টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভা থেকে তিনি বলেন, “আগের সরকারের রাজ্যের উন্নয়ন নিয়ে কোনও লক্ষ্যমাত্রা ছিল না। আমি ত্রিপুরা উন্নয়নের জন্য নতুন মডেল এনেছি।” কী সেই মডেল? প্রধানমন্ত্রীর কথায়, “উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে ত্রিপুরাকে গড়ে তুলব। সেই মডেলের নাম HIRA (এইচআইআরএ)। এইচের অর্থ হাইওয়ে, আইয়ের অর্থ ইন্টারনেট, আর-এর অর্থ রেলওয়ে এবং এ-এর অর্থ বিমানবন্দর। প্রধানমন্ত্রীর কথায়, “আমরা কথা রাখছি।”
Tripura | The previous govt had no vision for the state. I had assured ‘HIRA’ (H-highways, I- internet way, R-railways, A-airport) model of development in Tripura. Work is underway to develop Tripura as a gateway to the northeast: PM Modi pic.twitter.com/08mpNkLogo
— ANI (@ANI) January 4, 2022
[আরও পড়ুন: ওমিক্রনের থেকেও সংক্রামক! উদ্বেগ বাড়িয়ে ফ্রান্সে মিলল করোনার নয়া স্ট্রেন]

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রের অসামরিক বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-সহ একাধিক হেভিওয়েট নেতা। সেই সভা থেকে কিষান রেলের কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
Through Kisan rail, Tripura is exporting organic vegetables & fruits across the country. Tripura can also play an imp role by providing an alternative to single-use plastic. A huge market is being created in the country for bamboo products: PM pic.twitter.com/FrW05Hiu3K
— ANI (@ANI) January 4, 2022
[আরও পড়ুন: আফগান নাগরিককে জীবন্ত সমাধি, উজবেকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়াল তালিবান]
সর্বশেষ খবর
-
যুদ্ধবিরতি লঙ্ঘন আমেরিকা-ইজরায়েলের! জবাবে ফের হরমুজ বন্ধ করল ইরান
-
কাবাব-পকোড়ার সঙ্গত হিসেবে অসামান্য এই ৫ চাটনি, বানিয়ে নিন সহজেই
-
জল কমতেই যুদ্ধকালীন পরিস্থিতিতে দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণ, তোর্সায় ভাসল উত্তরের একাধিক এলাকা
-
যোগ্যদের নথিতে অযোগ্যদের অ্যাকাউন্টে আবাসের টাকা, কীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার তৃণমূল নেতা
-
দুরন্ত সেঞ্চুরি যশস্বীর, অনবদ্য রোহিত, ভারতের কাছে হোয়াইটওয়াশ আফগানিস্তান