Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬

‘সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি’, জন্মদিনে রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানালেন মোদি

রাহুল গান্ধীকে এক্স হ্যান্ডেল জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১১:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১১:০৮

options
link
‘সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি’, জন্মদিনে রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানালেন মোদি zoom
রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানাচ্ছেন গোটা দেশের কংগ্রেস নেতা ও সমর্থকেরা।

আজ, ১৯ জুন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্মদিন। কংগ্রেস নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলের অতি সংক্ষিপ্ত পোস্টে রাহুল গান্ধীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করলেন মোদি।

এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “লোকসভায় বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।” প্রধানমন্ত্রী ছাড়াও দেশজুড়ে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাও রাহুলকে জন্মদিনের বার্তা দিচ্ছেন। এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা রাহুল গান্ধীজি। আপনার সুস্বাস্থ্য, খুশি এবং প্রতিটি প্রচেষ্টায় ধারাবাহিক সাফল্য কামনা করি। এভাবেই উজ্জ্বল উপস্থিতি বজায় রাখুন।”

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সন্তান রাহুল গান্ধীর জন্ম ১৯৭০ সালে। সেই হিসাবে ৫৬ বছর বয়স হল কংগ্রেস নেতার। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন গোটা দেশের কংগ্রেস নেতা ও সমর্থকেরা। অন্য সর্বভারতীয় এবং আঞ্চলিক দলের নেতারাও শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন রাহুলকে। যদিও পশ্চিমবঙ্গে নির্বাচনে হার ও ভোটপরবর্তী রাজনৈতিক ডামাডোলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, মনে করছে ওয়াকিবহাল মহল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.