সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে বহু মানুষ আছেন যাঁরা তাঁদের উপার্জনের সঠিক তথ্য সরকারকে জানান না৷ এবার তাঁদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২১ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি সরাসরি জানিয়ে দিলেন, যাঁরা উপার্জন গোপন করেছেন তাঁরা যেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা জানিয়ে দেন৷
এদিনের অনুষ্ঠানে ইসরোর বিজ্ঞানীদের সাফল্যকে আরও একবার মন করিয়ে দেন প্রধানমন্ত্রী৷ বলেন, দেশের কৃষকরা যেমন দেশের ভালর জন্য নিরন্তর কাজ করে চলেছেন, তেমনই কাজ করে চলেছেন বিজ্ঞানীরাও৷ একই সঙ্গে ২০টি উপগ্রহ উৎক্ষেপণ ভারতের মতো দেশের ক্ষেত্রে এক বিরাট কৃতিত্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি৷ তার উপর দুটি উপগ্রহ তৈরি করেছেন এ দেশেরই ছাত্ররা৷ সারা দেশের কাছেই এ ঘটনা গর্বের বলে তুলে ধরেন মোদি৷ এবারই প্রথম বায়ুসেনার পাইলট পদে অভিষেক হয়েছে তিন মহিলার৷ এদিন তাঁদেরও অভিনন্দন জানান তিনি৷ সেই সঙ্গে দেশে গণতন্ত্রের আবহ বজায় রাখারও আহ্বান জানান তিনি৷ দেশের মানুষ ও সরকারের মধ্যে যোগাযোগ থাকলে তবেই দেশের শ্রীবৃদ্ধি সম্ভব বলে উল্লেখ করেন তিনি৷ আর তাই উপার্জন লুকিয়ে না রাখার আর্জি জানালেন মোদি৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই তথ্য সামনে না আনলে সমস্যায় পড়তে হতে পারে বলেও জানিয়ে রাখলেন তিনি৷
সর্বশেষ খবর
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি