সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের বাঘে ছুঁলে যদি আঠেরো ঘা হয়, তবে পুলিশে ছুঁলে তা ছত্রিশ৷ এ অভিজ্ঞতা নিয়েই ফিরলেন ফতেপুরের কৃষকরা৷
টাকা তুলতে ব্যাঙ্ক বা এটিএমের সমানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জনতা৷ গোটা দেশে এটাই এখন সাধারণ চিত্র৷ ফতেপুরের এক ব্যাঙ্কের সামনেও টাকা তুলতে ভিড় জমিয়েছিলেন কৃষকরা৷ ব্যাঙ্কের গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন এক পুলিশকর্মী৷ দরজা খুলে ব্যাঙ্কের ভিতরে গ্রাহকদের যেতে দিচ্ছিলেন৷ আচমকাই কোনও কারণে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন৷ আর তারপরই শুরু হয় লাঠিচার্জ৷ রীতিমতো মারধর করে তিনি মানুষকে ব্যাঙ্কে ঢোকান৷ আবার যাঁরা বাইরে দাঁড়িয়ে আছেন তাঁদেরও মারধর করেন৷ লাইনে কোনও বিশৃঙ্খলা যাতে না হয়, তা বজায় রাখতেই একেবারে রণং দেহি হয়ে ওঠেন ওই পুলিশকর্মী৷ এমনকী ছাড় দেননি বয়স্করাও৷ এক যুবককেও মারের চোটে লাইনছাড়া করতে দেখা যায় তাঁকে৷
ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে৷ নড়েচড়ে বসে প্রশাসনও৷ তড়িঘড়ি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বরখাস্ত করেন ওই থানার সুপার ও স্টেশন অফিসারকে৷
#WATCH: Policeman baton-charged people standing in queue outside bank in Fatehpur; UP CM Akhilesh Yadav later suspended SP & SO (21.11.16). pic.twitter.com/NkkXy0W7Mi
— ANI UP (@ANINewsUP) November 22, 2016
সর্বশেষ খবর
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া
-
প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলন, যুবসমাজকে তৈরি থাকতে বলে বিবৃতি ‘আরশোলা’র
-
মীরা ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে নেটদুনিয়ায় গুজব! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সন্তান সুচেতনের
-
শহিদ পরিবারকে চাকরি বিলিতেও প্রতারণা তৃণমূল সরকারের! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত