সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম মন্দিরের ভূমিপুজোর দিন নিজের বাড়িতে ভগবান রামের পুজো করেছিলেন। এর জেরে উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা বিজেপির এক মুসলিম নেত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হল। এমনকী সারা শহরে এই সংক্রান্ত প্রচুর পোস্টারও মারা হয়েছে। এরপরই স্থানীয় পুলিশ থানায় গিয়ে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন রবি আসিফ খান নামে ওই মহিলা। বিষয়টির কথা জানাজানি হওয়ার পরেই প্রবল উত্তেজনা দেখা দিয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি (BJP) -এর স্থানীয় নেতা-কর্মীরাও। পুলিশের কাছে অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিগড় (Aligarh) -এর এডিএ কলোনির শাহ জামাল এলাকার বাসিন্দা রুবি আসিফ খান স্থানীয় মহাবীরগঞ্জ অঞ্চলের বিজেপি মহিলা মোর্চার সভাপতি। এমনিতে মুসলিম ধর্মে বিশ্বাসী হলেও স্থানীয় হিন্দুদের সঙ্গে বিভিন্ন পুজোয় অংশ নেন। রাখি উৎসব থেকে রামের পুজো, সবকিছুতেই দেখা যায় তাঁকে। গত ৫ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর আগে ভগবান রামের জন্য একটি রাখিও পাঠিয়েছিলেন তিনি। পাশাপাশি বাড়িতে রামের পুজোও করেন।
[আরও পড়ুন: মহামারী আবহে কোষাগার ফাঁকা! বেসরকারি হাতে যাচ্ছে দেশের আরও ৩ বিমানবন্দর ]
এই বিষয়টাই সহ্য করতে পারেনি আলিগড়ের কিছু কট্টরপন্থী মানুষ। আর তাই উদার মনের ওই মহিলাকে জ্যান্ত পোড়ানোর হুমকি দিয়ে পোস্টার মারে চারিদিকে। যাতে উল্লেখ করা হয়েছে, বিধর্মীয় আচরণের জন্য রুবিকে শাস্তি দেবে ইসলাম। রামের পুজো করার জন্য পরিবার সমেত তাঁকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে।
[আরও পড়ুন: হরিয়ানাকে জল দিতে বাধ্য করলে পাঞ্জাবে আগুন জ্বলবে, হুঁশিয়ারি অমরিন্দর সিংয়ের]
সর্বশেষ খবর
-
১১ বছরের কিশোরীর মুখে ৮১টি দাঁত! এক্স রে-তে চোখ কপালে, কোন রোগের ইঙ্গিত?
-
যে কোনও মুহূর্তে তলিয়ে যাবে শিশু শিক্ষা কেন্দ্র! সামশেরগঞ্জে শিক্ষিকার বাড়িতেই খুদে পড়ুয়াদের ক্লাস
-
পছন্দের নায়ককে কাছে পেয়ে চোখে জল, দেবের সঙ্গে ছবি তুলে শ্রুতি বললেন…
-
মাঝ সমুদ্রে থামল ইঞ্জিন, অথৈ জলে অন্ধ্রের ৮ মৎস্যজীবী! ২৮ দিন পর দৈবক্রমে দিঘায় উদ্ধার
-
১০ লক্ষ টাকা প্রতারণা! ৬ বছর আগের ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে দায়ের অভিযোগ