Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
Uttar Pradesh

অন্তঃসত্ত্বা হয়ে পড়া অবিবাহিতা তরুণীর গায়ে আগুন দিল মা ও দাদা! ভয়ঙ্কর ঘটনা উত্তরপ্রদেশে

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে নির্যাতিতাকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১০:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১০:২৩

options
link
অন্তঃসত্ত্বা হয়ে পড়া অবিবাহিতা তরুণীর গায়ে আগুন দিল মা ও দাদা! ভয়ঙ্কর ঘটনা উত্তরপ্রদেশে zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অবিবাহিতা এক তরুণী। জানতে পেরে রাগে ফেটে পড়েছিলেন বাড়ির লোক। এখানেই শেষ নয়। অভিযোগ, তাঁরাই টানতে টানতে মেয়েটিকে কাছের জঙ্গলে নিয়ে গিয়ে গায়ে আগুন ধরিয়ে দেন। পুলিশ আটক করেছে অভিযুক্তদের। ৭০ শতাংশ দগ্ধ তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সংকটজনক। ঘটনা যোগীরাজ্যের।

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাপুর জেলায় নওয়াদা খুর্দ গ্রামে থাকতেন ওই তরুণী। গ্রামেরই এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। দুজনের মধ্যে নিয়মিতই শারীরিক সম্পর্ক হত। এর পরই ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অশান্ত মণিপুরে এবার খোদ মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা!]

খবর জানার পর মেয়েটির মা ও দাদা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েন। অভিযোগ, এরপরই মেয়েটিকে টানতে টানতে কাছের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। তার পর তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে। তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাঁকে আরও বড় কোনও হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছেন। পুলিশ আটক করেছে অভিযুক্তদের। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[আরও পড়ুন: হিন্দু সহপাঠীকে চড় মারার নির্দেশ মুসলিম পড়ুয়াকে! গ্রেপ্তার যোগীরাজ্যের শিক্ষিকা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.