Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Chhattisgarh Plane Crash

বাঁক নিতেই পাহাড়ের গাছে ধাক্কা, ছত্তিশগড়ে ভাঙল ব্যক্তিগত বিমান, বহু মৃত্যুর শঙ্কা

পাহাড়ের দুর্গম অঞ্চলে উদ্ধারকাজ কঠিন হয়ে উঠছে। ফলে এখনও পর্যান্ত হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৯:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৯:১৮

options
link
বাঁক নিতেই পাহাড়ের গাছে ধাক্কা, ছত্তিশগড়ে ভাঙল ব্যক্তিগত বিমান, বহু মৃত্যুর শঙ্কা zoom
জশপুর-নারায়ণপুর অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে।
Advertisement

সোমবার ছত্তিশগড়ের পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল একটি ব্যক্তিগত বিমান (Chhattisgarh Plane Crash)। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের একটি গাছে ধাক্কা মারে বিমানটি। এর পরই ধোঁয়ায় ঢেকে যায় স্থানটি। এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা। পাহাড়ের দুর্গম অঞ্চলে উদ্ধারকাজ কঠিন হয়ে উঠছে। ফলে এখনও পর্যান্ত হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। 

জশপুর জেলার জশপুর-নারায়ণপুর অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত জানা যায়নি ঠিক ক’জন ছিলেন পাহাড়ে ভেঙে পড়া বিমানটিতে। দুর্ঘটনার পরেই বনাঞ্চল থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরতে দেখা যায়। এখনও পর্যন্ত বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে রওনা হয়েছে উদ্ধারকারী দল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ক’দিন আগেই দিল্লি বিমানবন্দরের রানওয়তে একটি দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা যাত্রীবোঝাই বিমানে ধাক্কা মারে উলটো দিক থেকে ছুটে আসা আরেকটি বিমান! জানা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ছিল যাত্রীবোঝাই আকাসা এয়ারলাইন্সের বিমান। সেই সময়ই আচমকা ওই বিমানে ধাক্কা মারে স্পাইসজেটের একটি উড়ান। সংঘর্ষের তীব্রতায় ভেঙে যায় দুই বিমানের কিছুটা অংশ। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.