সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাবেরী নদীর জলবন্টনকে কেন্দ্র করে কার্যত তলানিতে এসে ঠেকেছে দাক্ষিণাত্যের দুই রাজ্যের সম্পর্ক৷ আগুনে ঘৃতাহুতির কাজ করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ৷ সর্বোচ্চ আদালতের নির্দেশ, আগামী দশ দিন ধরে প্রতিদিন তামিলনাড়ুর জন্য কাবেরী নদীর ১৫,০০০ কিউসেক জল ছাড়তে হবে কর্নাটককে৷
শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত মানতে নারাজ কর্নাটকের বিক্ষুব্ধ কৃষকেরা৷ তাঁদের বক্তব্য, এই বছর এমনিতেই বৃষ্টি কম হয়েছে৷ রাজ্যে খাবার জলের অবস্থাই সংকটাপন্ন৷ এই পরিস্থিতিতে তামিলনাড়ুকে অত পরিমানে জল দেওয়া সম্ভব নয়৷ ১০,০০০ কিউসেক পর্যন্ত জল দেওয়া যেতে পারে৷ তবে এই পরিমান জল নিতে আগেই অস্বীকার করেছে তামিলনাড়ু৷
এদিকে সুপ্রিম কোর্টের জল ছাড়ার এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কর্নাটকবাসী৷ মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ চলছে চামরাজনগর, মাইসোর ও হুব্বাল্লি এলাকায়৷ তামিলনাড়ুগামী কয়েকটি বাসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় গোটা রাজ্য থেকে ৭০০ বাস তুলে নিয়েছে কর্নাটক সরকার৷ ৯ সেপ্টেম্বর কর্ণাটক বন্ধের ডাক দিয়েছেন বিক্ষুব্ধ কৃষকেরা৷
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার