সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল সালোয়ারে সেজেগুজে গুরুদ্বারে বসেছিলেন কনে। নতুন জীবন শুরুর অপেক্ষায়। সঙ্গীর হাত ধরে নতুন পথে চলার অপেক্ষায়। কিন্তু অপেক্ষার অবসান যখন হল সব স্বপ্ন যেন এক লহমায় ভেঙেচুরে শেষ হয়ে গেল সুনীতার। স্খলিত পায়ে কোনওমতে গুরুদ্বারের দরজায় এসে পৌঁছেছিলেন যশপ্রীত। তাও অন্যের সাহায্য নিয়ে। এতটাই মদ্যপ ছিলেন তিনি। সবকিছু মেনে নিতে পারেন তিনি, মদ্যপ স্বামীর সঙ্গে সংসার নয়। প্রাথমিক ধাক্কা সামলে তাই নিজেই বিয়ে ভেঙে দিলেন পাঞ্জাবের কন্যা।
[আবর্জনার স্তূপে ধস, ৪৩ জনকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ চিনা আদালতের]
ট্রাক চালক যশপ্রীত সিংয়ের সঙ্গে দেখেশুনেই বিয়ে ঠিক হয়েছিল সুনীতার। ২২ বছরের কনে নিজেও ট্রাক চালকের মেয়ে। তার উপরে পাঞ্জাবের বাসিন্দা। ভাল করেই জানেন অনুষ্ঠানে মদ পান করা পাঞ্জাবের মতো রাজ্যে সাধারণ ব্যাপার। কিন্তু বিয়ের সময়ই তিনি জানতে পারেন, শুধু মদ নয় অন্য মাদকেও আসক্তি রয়েছে যশপ্রীতের। তাই বিয়ের আসর থেকে সোজা পুলিশের কাছে যান কনে। গ্রামের এক হাসপাতালে হবু স্বামীর রক্তের নমুনা দিয়ে পরীক্ষাও করান। তাতে ধরা পড়ে, এই সত্যি। সময় নষ্ট না করে বিয়ে ভেঙে দেন কনে। সুনীতার এই সিদ্ধান্তের সঙ্গে একমত তাঁর পরিবারও। মদ্যপ স্বামী হওয়ার থেকে না হওয়াই ভাবলে করেন তাঁরা।
[জানেন, কীভাবে কাশ্মীরে অশান্তি বাড়াতে টাকা ঢালছে পাকিস্তান?]
শুধু সুনীতা নন, মাদকাসক্তির সমস্যা নিয়ে জেরবার গোটা পাঞ্জাবই। যা উঠে এসেছে উড়তা পাঞ্জাবের মতো বলিউড ছবিতেও। পাঞ্জাবের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের এজেন্ডাও ছিল মাদক সমস্যা থেকে রাজ্যের মুক্তি। সেই ভরসা দেখিয়েই ক্ষমতায় এসেছে বর্তমান শাসক দল কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদে বসেই ক্যাপ্টেন অমরিন্দর সিং মাদকের বিক্রি রুখতে স্পেশ্যাল টাস্ক ফোর্স গঠন করেছেন। তবে সুনীতার এই কীর্তি সাধারণ মানুষের মধ্যে সাহস জোগাবে। এমনটাই মনে করেন স্থানীয় রেড ক্রস সংস্থার আধিকারিক রমেশ মহাজন। তাই রেড ক্রসের তরফ থেকে তরুণীকে পুরষ্কৃত করা হবে বলেও জানান তিনি।
সর্বশেষ খবর
-
রুদ্ধশ্বাস ম্যাচে তিকিতাকার জয়, সুপার সাব ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি