সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ আর এবার নয়া নিয়ম পুরীর জগন্নাথ মন্দিরেও৷ মন্দিরে প্রবেশের জন্য এবার থেকে আলাদাভাবে লাইন দিতে হবে পুরুষ ও মহিলাদের৷ সোমবার থেকে পরীক্ষামূলকভাবে নয়া এই নিয়ম চালু করেছে মন্দির কর্তৃপক্ষ৷ নয়া এই নিয়মে ‘সিংহদ্বার’ থেকে আলাদাভাবে মন্দিরে ঢুকতে হবে পুরুষ ও মহিলা ভক্তদের লাইন আলাদা৷ জগন্নাথ দর্শনের পর আবার তিনটি দরজা দিয়ে বাইরে বেরোতে হবে৷
[রেলে স্বচ্ছতার প্রতিযোগিতা, গান্ধীর ছবিতে সেজে উঠছে স্টেশন]
জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরীর মন্দিরে ভিড় জমান৷ কোনও বিশেষ অনুষ্ঠানের সময় জনসমুদ্রের রূপ নেয় জগন্নাথ মন্দির চত্বর৷ পুণ্যার্থীদের ভিড় ঠেলে মন্দিরে পৌঁছতে অনেক সময়ই সমস্যা হয়৷ সেই ভোগান্তি থেকে ভক্তদের রেহাই দিতে এই নয়া নিয়ম চালু করা হয়েছে৷ আপাতত সোমবার থেকে পরীক্ষামূলকভাবে পুরুষ ও মহিলা পৃথক লাইনের ব্যবস্থা করা হয়েছে৷ কোনও সমস্যা না হলে ব্যারিকেডের মাধ্যমে পাকাপাকিভাবে পৃথক লাইন তৈরি করা হবে৷ রবিবার পুরীর মন্দিরে পুণ্যার্থীদের প্রবেশের বন্দোবস্তের বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন জেলা কালেক্টরেট জ্যোতিপ্রকাশ দাস৷ তিনি বলেন, ‘‘পরীক্ষামূলক পদ্ধতিতে সাফল্য মিললেই, খুব তাড়াতাড়ি পাকাপাকিভাবে পুরুষ ও মহিলা পুণ্যার্থীদের প্রবেশের বন্দোবস্ত করা হবে৷’’ পুরীর জেলা পুলিশ সুপার সার্থক সারাঙ্গিও একই কথাই বলেন৷ দিন কয়েক আগে পুরীর মন্দিরে দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে প্রবেশের বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গড়ে দেয় ওড়িশা হাই কোর্ট৷
[বোঝো কাণ্ড! মদ্যপানেও এদেশে পুরুষদের টক্কর দিচ্ছেন মহিলারা]
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার