Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Raghav Chadha

‘আপ এখন টক্সিক কর্মস্থল’, দলবদলের ব্যাখ্যা দিলেন রাঘব, ‘জেন জি’ মন পেতে নয়া ছক?

সোমবার সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন প্রাক্তন আপ সাংসদ। সেখানে তিনি বলেন, “আপ সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে। দলটি আর আগের মতো নেই। আপ এখন বিষাক্ত হয়ে উঠেছে। এখানে কাজ করতে বাধা দেওয়া হয়। সংসদে কথা বলতে দেওয়া হয় না।”

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৭:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৭:০৭

options
link
‘আপ এখন টক্সিক কর্মস্থল’, দলবদলের ব্যাখ্যা দিলেন রাঘব, ‘জেন জি’ মন পেতে নয়া ছক? zoom
রাঘব চাড্ডা। ফাইল ছবি।

বিজেপিতে যোগদানের পরই একাধিক প্রশ্নবাণে বিদ্ধ হয়েছেন আম আদমি পার্টির (আপ) প্রাক্তন সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। সমাজমাধ্যমে হারিয়েছেন ১০ লক্ষ ৩০ হাজারেরও বেশি অনুগামী। এই পরিস্থিতিতে দলবদলের ব্যাখ্যা দিলেন তিনি। রাঘব জানিয়েছেন, আপ আগের মতো এখন আর নেই। দলটি এখন টক্সিক কর্মস্থল। তবে রাঘবের এই পদক্ষেপকে কৌশল হিসাবেই দেখছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, দলবদলের জেরে ক্ষুব্ধ ‘জেন জি’ অনুগামীদের মন পেতে নয়া ছক রাঘবের।

সোমবার সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন প্রাক্তন আপ সাংসদ। সেখানে তিনি বলেন, “আপ সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে। দলটি আর আগের মতো নেই। আপ এখন বিষাক্ত হয়ে উঠেছে। এখানে কাজ করতে বাধা দেওয়া হয়। সংসদে কথা বলতে দেওয়া হয় না।” তিনি আরও বলেন, “জীবনের ১৫ বছর আপে বিনিয়োগ করেছি।” নিজেকে আপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে বর্ণনা করে বলেন, “আমি আমার ভবিষ্যৎ গড়তে রাজনীতিতে আসিনি। গত ১৫ বছর ধরে রক্ত, ঘাম দিয়ে দলের জন্য পরিশ্রম করেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে দলে নিজেকে বেমানান মনে হচ্ছিল।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাঘব আরও বলেন, “আমার এই সিদ্ধান্ত কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। একসঙ্গে সাত জন আপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। একজন, দু’জন ভুল করতে পারেন। কিন্তু সাতজন ভুল করতে পারেন না।” চাপ বা ভয়ের কারণে বিজেপিতে যাওয়ার তত্ত্ব খরিজ করে তিনি বলেন, “আমরা ভয়ে দল ছাড়িনি, বরং হতাশা, মোহভঙ্গ এবং বিতৃষ্ণার কারণে ছেড়েছি।” তাঁর কথায়, “আপ ছাড়ার অর্থ জনজীবন থেকে সরে আসা নয়। আমি আরও বেশি শক্তি ও উৎসাহ নিয়ে সাধারণ মানুষের সমস্যাগুলি তুলে ধরব।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.