সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে তাঁরা দু’জনে দুই মেরুর৷ রাজনৈতিক ইস্যুতে দু’জনেই দু’জনকে সুযোগ পেলেই বিদ্ধ করেন৷ কিন্তু সেটা রাজনীতির ময়দান৷ ভিন্ন মেরুর হলেও তাই অসুস্থ রাহুল গান্ধীর খোঁজ নিতে ভুল হল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷
কয়েক দিন ধরেই ভাইরাল জ্বরে কাহিল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দিন কয়েক বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন রাহুল৷ অবস্থা এমন দাঁড়ায় যে, শারীরিক কারণেই তামিলনাড়ু, পুদুচেরিতে, কেরলে নির্বাচনী প্রচারে যেতে পারেননি রাহুল৷ টুইটারে তিনি নিজেই জানান সে কথা৷ রাহুলের শারীরিক অবস্থা জানার পর উদ্বিগ্ন হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কংগ্রেস সহ-সভাপতির দ্রুত আরোগ্য কামনা করেন নমো৷ টুইটারে সোমবার এই কথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা৷ কংগ্রেস সূত্রে খবর, জ্বরে খুবই কাহিল রাহুল৷ চিকিৎসক তাঁকে বিশ্রাম নিতে বলেছেন৷
সর্বশেষ খবর
-
আউট হয়েও বাঁচলেন ‘ধুরন্ধর’ রাহুল! ‘ওকে অস্কার দাও’, বললেন প্রাক্তন ক্রিকেট তারকা
-
শওকত মোল্লাই ‘মূল সন্দেহভাজন’, ভাঙড়ে বিস্ফোরণ কাণ্ডে বিবৃতি জারি এনআইয়ের
-
‘পশ্চিমবঙ্গে ডিম এখন খুব সস্তা’, চড়া সুর যশের, বিজেপি ক্ষমতায় আসতেই ‘জেগে উঠলেন’?
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর