সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি সরকারকে বিঁধতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নতুন হাতিয়ার জাতিগত জনগণনার রিপোর্ট। তাঁর অভিযোগ, বিহারের জাতিগত জনগণনা বলছে সেখানকার ৮৪ শতাংশ মানুষ তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও অনগ্রসর শ্রেণিভুক্ত। অথচ কেন্দ্রের ৯০ জন আমলার মধ্যে মাত্র ৩ জন অনগ্রসর শ্রেণিভুক্ত। যারা দেশের মাত্র ৫ শতাংশ অর্থনীতি নিয়ন্ত্রণ করেন। জাতিগত পরিসংখ্য়ান জানা দেশের জন্য় গুরুত্বপূর্ণ মত তাঁর। একইসঙ্গে কংগ্রেসের প্রাক্তন সভাপতির প্রতিশ্রুতি, যত বেশি জনসংখ্যা তত বেশি অধিকার।
আসন্ন জনগণনায় তফসিলি জাতি ও উপজাতি ছাড়া আর কোনও জাতপাতের উল্লেখ না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বিজেপির, এমনই দাবি বিরোধী দলগুলির। বিরোধিতা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। কেন্দ্রের বিপরীতে হেঁটে রাজ্যে জাতিগত জনগণনা করেছেন তিনি। সেই রিপোর্টকেই মোদি সরকারের বিরুদ্ধে হাতিয়ার করলেন রাহুল। তাঁর দাবি, বিজেপি মুখে যতই ‘সবকা সাথ, সবকা বিকাশে’র স্লোগান তুলুক না কেন, কর্মক্ষেত্রে আদপে অনগ্রসর শ্রেণিকে সুযোগ দেয় না তারা।
बिहार की जातिगत जनगणना से पता चला है कि वहां OBC + SC + ST 84% हैं।
केंद्र सरकार के 90 सचिवों में सिर्फ़ 3 OBC हैं, जो भारत का मात्र 5% बजट संभालते हैं!
इसलिए, भारत के जातिगत आंकड़े जानना ज़रूरी है। जितनी आबादी, उतना हक़ – ये हमारा प्रण है।
— Rahul Gandhi (@RahulGandhi) October 2, 2023
[আরও পড়ুন: বন্দে ভারতে নাশকতার ছক! জ্ঞানেশ্বরীর কায়দায় খোলা ফিশ প্লেট]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ