সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার গোপাষ্টমী উপলক্ষে ভারতের বিভিন্ন জায়গায় ভগবান কৃষ্ণ ও গরুর পুজো হচ্ছে। ঠিক সেই সময়েই রাজস্থানের সরকারি সাহায্যপ্রাপ্ত গোশালায় ৯৪টি গরুর রহস্যজনকভাবে মৃত্যুর খবর পাওয়া গেল। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হওয়ায় তদন্তের নির্দেশ দিয়েছে অশোক গেহলটের প্রশাসন।
#UPDATE | Number of deaths of cows has risen to 94 at the cow shelter in Bilyoobas village of Churu district. Samples of water & fodder at the shelter have been sent for a test. A random postmortem will be conducted to ascertain the cause of deaths: Sardarshahar SDM Reena Chhimpa https://t.co/drQaFH73Kn pic.twitter.com/oWWOeFaMK0
Advertisement— ANI (@ANI) November 22, 2020
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের ছুরু (Churu) জেলার সারদারশহর এলাকার বিলুবাস রামপুরা (Bilyubas Rampura) গ্রামে সরকারি সাহায্যপ্রাপ্ত একটি গোশালা রয়েছে। শুক্রবার রাত থেকে সেখানে রহস্যজনকভাবে ৯৪টি গরুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরও অনেক গরু। এদিকে এই খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে ওই গোশালাটি পরিদর্শন করেছেন রাজস্থানের পশুপালন দপ্তরের আধিকারিকরা। সেখানে গরুদের যে খাবার ও জল দেওয়া হত তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: শারীরিক অবস্থা অতি সংকটজনক, করোনাজয়ী হয়েও ভেন্টিলেশনে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ]
এপ্রসঙ্গে পশুপালন দপ্তরের যুগ্ম অধিকর্তা ডা. জগদীশ বলেন, শুক্রবার রাত থেকে গত ২৪ ঘণ্টায় ওই গোশালায় ৯৪টি গরুর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার ফলে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হলেও গরুগুলিকে যে খাবার ও জল দেওয়া হত তা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
এদিকে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ার পরেই রাজস্থানের কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। অবিলম্বে এর জন্য যারা দায়ী তাদের শনাক্ত করে শাস্তি দেওয়ারও দাবি তুলেছে।
[আরও পড়ুন: ছটপুজোর অনুষ্ঠানে বিপত্তি, মঞ্চে সংবর্ধনা নিতে গিয়ে পড়েই গেলেন বিজেপি সাংসদ রবি কিষেণ]
সর্বশেষ খবর
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!
-
পাহাড়ি পথে আচমকা ভূমিধস, তলিয়ে যেতে যেতেও বেঁচে ফিরলেন বাইকচালক! প্রকাশ্যে হাড়হিম ভিডিও
-
সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?
-
‘সর্বভারতীয় নয়, এখন কালীঘাট তৃণমূল!’ বিধানসভায় কটাক্ষ শোভনদেবকে, পেলেন ‘পরামর্শ’