সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টেলিজেন্স ব্যুরোর নয়া প্রধান হলেন রাজীব জৈন৷ এরই পাশাপাশি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান হিসাবে নিয়োগ করা হল অনিল ধসমানাকে৷ নয়া দুই প্রধানেরই কাজের মেয়াদ ২ বছর৷
রাজীব জৈন ঝাড়খন্ড ক্যাডারের আইপিএস অফিসার৷ এতদিন আইবি ডিপার্টমেন্টের স্পেশ্যাল ডিরেক্টর হিসাবে কর্মরত ছিলেন৷ আগামী ৩১ ডিসেম্বর দিনেশ্বর শর্মার মেয়াদ ফুরোলে ২০১৭-র পয়লা জানুয়ারি থেকে জৈন তাঁর স্থলাভিষিক্ত হবেন৷ রাষ্ট্রপতির কাছ থেকে পুলিশ মেডেল পেয়েছেন ১৯৮০-র ব্যাচের এই অফিসার৷ কাশ্মীরের মতো স্পর্শকাতর ডেস্কে কাজ করেছেন দীর্ঘদিন৷
অন্যদিকে, আগামী বছরের শুরতে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর প্রধান রাজিন্দর খান্নার স্থলাভিষিক্ত হবেন অনিল ধসমানা৷ ধসমানা মধ্যপ্রদেশ ক্যাডারের ১৯৮১-র ব্যাচের অফিসার৷ গত ২৩ বছর ধরে ‘র’-এর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি৷ কাজ করেছেন পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ডেস্কে৷
সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন ভারতীয় সেনাবাহিনীতেও বেশ কয়েকটি বড় রদবদল করা হয়েছে৷ নতুন চিফ অফ আর্মি স্টাফ হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত৷ এয়ার মার্শাল বি এস ধানোয়া হয়েছেন নতুন চিফ এফ এয়ার স্টাফ৷
সর্বশেষ খবর
-
‘পশ্চিমবঙ্গে ডিম এখন খুব সস্তা’, চড়া সুর যশের, বিজেপি ক্ষমতায় আসতেই ‘জেগে উঠলেন’?
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা