সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইটেম নম্বরে তো হিট৷ তবে কি এবার ভোটমঞ্চও কাঁপাবেন তিনি? আইটেম গার্ল রাখি সাওয়ান্ত সম্পর্কে অন্তত এমনই শোনা যাচ্ছে৷ আসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে মায়াবতীর বিরুদ্ধে রিপাবলিকান পার্টির হাতিয়ার হতে চলেছেন রাখি সাওয়ান্ত৷ তাও আবার খোদ বিএসপি সুপ্রিমোর বিরুদ্ধে প্রার্থী হয়ে৷ রাখির ভোটে দাঁড়ানোর কথা কিন্তু গুজব নয়৷ রবিবার রাখি সাওয়ান্তকে প্রার্থী করার কথা জানিয়েছেন খোদ রিপাবলিকান পার্টির প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে৷
উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে ভোটে লড়ছে রিপাবলিকান পার্টি৷ যদিও তাঁর বিরুদ্ধে রাখির নির্বাচনে লড়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিএসপি সুপ্রিমো৷ আতাওয়ালে জানান, উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত বিজেপির সঙ্গে জোট করে ভোটে লড়ার কথাই ঠিক হয়েছে৷ তবে কোনওভাবে বিজেপির সঙ্গে জোটের সিদ্ধান্তে নড়চড় হলে উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ২০০টি আসনেই তাঁর দল প্রার্থী দিতে তৈরি বলে জানান আতাওয়ালে৷
সর্বশেষ খবর
-
আইএসএল চালিয়ে লাভ হচ্ছে? জনমত জানতে সমীক্ষা শুরু কর্তৃপক্ষের, রইল ফর্ম ফিলাপের লিঙ্ক
-
স্বপ্নে বারবার পুলিশ দেখে ঘুম ভাঙছে? শুভ না অশুভ সংকেত, কী বলছে স্বপ্নশাস্ত্র
-
বছর শুরুতে মৃত্যু হয়েছিল অজিত পওয়ারের, সেই বারামতিতে ফের বিমান দুর্ঘটনা
-
গাল টেপার ছলে যৌন হেনস্তা! বাধা দিলে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে ‘মারধর’, কাঠগড়ায় পুলকার চালক
-
চোট-আঘাতে মিনি হাসপাতাল টিম ইন্ডিয়া! ‘দোষ’ কার? অবশেষে মুখ খুললেন ভিভিএস লক্ষ্মণ