Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিজেপিই রাম মন্দির গড়বে, জানিয়ে দিলেন অমিত শাহ

মন্দির হবে আইন মেনেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৭, ১১:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৭, ১১:৫৪

options
link
বিজেপিই রাম মন্দির গড়বে, জানিয়ে দিলেন অমিত শাহ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম মন্দির এখনও বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশে তিন দিনের সফর শেষে একথা স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। যোগি আদিত্যনাথ সরকারের প্রশংসা করে তিনি জানান, ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই যেভাবে কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন তিনি, তা অভাবনীয়। মানুষও এই পরিবর্তনের সুফল পাচ্ছেন।

[‘ভারতের অধিকাংশ মুসলমান আগে হিন্দুই ছিলেন’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিধানসভা নির্বাচনে ফলের জন্য রাজ্যের বিরোধী দলগুলিকে কটাক্ষ করে তিনি বলেন বিজেপির গতিরোধ করা সহজ নয়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছিলেন রাজ্য বিজেপি সভাপতি ও উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। বক্তব্য রাখতে গিয়ে উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রসঙ্গও। তাঁর পরিচালন দক্ষতারও ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। বিরোধীদের তোলা মেরুকরণের অভিযোগেরও এদিন জবাব দেন তিনি। এই প্রসঙ্গে উঠে আসে রাম মন্দির ইস্যু। মানুষের বিশ্বাস কোনওভাবেই ভাঙা হবে না। রাম মন্দির গড়বে বিজেপি-ই। এদিন এমনই আশ্বাস আরও একবার দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

[বলুন তো, শহরের রাস্তায় উজ্জ্বল এই বিজ্ঞাপনে কী মারাত্মক ভুল রয়েছে?]

প্রসঙ্গত, কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই সংঘ পরিবার রাম মন্দির নির্মাণ নিয়ে বিজেপির উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে। বিজেপি নির্বাচনী ইস্তাহারে অবশ্য বলেছিল, সংবিধান মেনেই রাম মন্দির তৈরি করা হবে। এদিন সে কথাই শুনিয়েই শাহ এদিন বলেন, “লোকসভা নির্বাচনের ইস্তাহারে বিজেপি রামমন্দির নিয়ে দলের অবস্থান স্পষ্টই জানিয়েছে। ওখানে মন্দির নির্মাণ করার ক্ষেত্রে আইন মেনেই চলা হবে। এক্ষেত্রে সব দলের সঙ্গেও কথা বলা হবে।

[সেনার গুলিতে খতম শীর্ষ লস্কর নেতা আবু দুজানা]

পূর্বতন সমাজবাদী ও বহুজন সমাজ পার্টি সরকারকেও তুলোধনা করেছেন অমিত শাহ। তাঁর বক্তব্য, রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে ছেলেখেলা করেছে আগের সরকার। সম্মিলিতভাবে ১২ লক্ষ কোটি টাকার আর্থিক তছরূপে সামিল এই দুই দল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.