Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানের নাম বাজপেয়ীর নামে রাখার প্রস্তাব

আগামী মাসেই নতুন নাম?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০১৮, ১৩:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০১৮, ১৩:১১

options
link
দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানের নাম বাজপেয়ীর নামে রাখার প্রস্তাব zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুঘলসরাই স্টেশনের নাম বদল বিতর্ক এখনও টাটকা। পূর্ব ভারতের পর্যটকদরে ছোটবেলার নস্ট্যালজিয়া মোঘলসরাই এখন দীনদয়াল উপাধ্যায় জংশন। এরই মধ্যে নতুন নাম বদলের প্রস্তাব উত্তর দিল্লি পুরনিগমের। দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানের নাম বদলে অটলবিহারী বাজপেয়ীর নামে রাখার প্রস্তাব দিয়েছে উত্তর দিল্লি পুরনিগম। সব ঠিক থাকলে আগামী মাস থেকেই রামলীলা ময়দানের নামের পিছনে যুক্ত হবে বাজপেয়ীর নাম।

 

[‘রাহুল গান্ধী কনট্র্যাক্ট কিলার, দেশের ভাবমূর্তিকে নষ্ট করার সুপারি নিয়েছেন’]

উত্তর দিল্লি পুরনিগমের তরফে একটি প্রস্তাব তৈরি করা হয়েছে। আগামী ৩০ আগস্ট পুরনিগমের পরবর্তী অধিবেশন। এই অধিবেশনেই নতুন প্রস্তাব পেশ করা হবে। উত্তর দিল্লি পুরনিগমে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। সুতরাং প্রস্তাব পাশ হতে সমস্যা হওয়ার কথা নয়। উত্তর দিল্লি পুরনিগমের পুরপিতা আদেশ গুপ্তা জানিয়েছেন, “বাজপেয়ীজি রামলীলা ময়দানে প্রচুর জনসভা করেছেন। সেজন্য ওনার স্মৃতিতে রামলীলা ময়দানের নাম অটলবিহারী বাজপেয়ী রামলীলা ময়দান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তর দিল্লি পুরনিগমের অধীন সবচেয়ে বড় হাসপাতালের নামও বদলে বাজপেয়ীর নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[প্রণব মুখোপাধ্যায়ের পর এবার আরএসএসের মঞ্চে রতন টাটা]

মোঘলসরাইয়ের মতো রামলীলা ময়দানও বহু ইতিহাসের সাক্ষী। একসময় এই জায়গাটিতে বিস্তৃত জলাশয় ছিল। পরবর্তীকালে মাটি দিয়ে তা সমতল করে ব্রিটিশ সরকার। ময়দানের একটি অংশ এখন মার্কেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাকি অংশটিতে প্রতিবছর নিয়ম করে রামলীলার আয়োজন হয় বলে মাঠটির নাম দেওয়া হয়েছিল রামলীলা ময়দান। ১৯৫২ সালে রামলীলা ময়দান থেকেই জম্মু-কাশ্মীর ইস্যুতে সত্যাগ্রহ শুরু করেছিলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ৭৫-এ ইন্দিরা গান্ধী যেদিন জরুরি অবস্থা ঘোষণা করেন সেদিনই রামলীলা ময়দানে ঐতিহাসিক সমাবেশ করেন জয়প্রকাশ নারায়ণ এবং অটলবিহারী বাজপেয়ী। দিল্লির প্রথম আপ সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রামলীলা ময়দানেই শপথ নেন। ২০১১-তে যোগগুরু রামদেবের দুর্নীতি বিরোধী আন্দোলন এবং ২০১৩ সালে লোকপাল বিলের দাবিতে আন্না হাজারের আন্দোলন শুরু হয়েছিল এই রামলীলা ময়দানেই। এহেন ঐতিহাসিক ময়দানের নাম পরিবর্তন ভাল চোখে দেখছে না বিরোধীরা। যদিও প্রকাশ্যে এনিয়ে এখনও কোনও মন্তব্য আসেনি বিরোধীদের তরফে।     

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.