সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন পুলিশের চোখে ধুলো দেওয়ার পর অবশেষে পাকড়াও৷ ধর্ষণে অভিযুক্ত উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতিকে গ্রেপ্তার করল পুলিশ৷
[ ৯ ঘণ্টা পর উদ্ধার মেডিক্যাল কলেজ থেকে চুরি যাওয়া শিশু ]
নির্বাচনের আগে তাঁর গ্রেপ্তারি ঘিরে সরগরম ছিল উত্তরপ্রদেশ৷ অখিলেশ যাদবের কাছে রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল এই ঘটনা৷ গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক মহিলা৷ এমনকী তাঁর নাবালিকা কন্যাকে হেনস্তা করারও অভিযোগ ছিল৷ তাঁর দাবি, থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে পাত্তা দেওয়া হয়নি৷ এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি৷ কেন এমন ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি মন্ত্রিসভায় তা নিয়ে সপাকে প্রশ্নের মুখে পড়তে হয়৷ নির্বাচনের মধ্যে এ নিয়ে অখিলেশ সরকারকে বিঁধতে থাকে বিরোধীরা৷ এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই নিয়ে সরব হন৷ কটাক্ষ করে জানান, সপা সরকারের পুলিশ গরু খুঁজতে পারে, অথচ ধর্ষণে অভিযুক্ত একজন মন্ত্রীকে খুঁজে পায় না৷ ইতিমধ্যে উত্তরপ্রদেশের রাজনীতিতে পালাবদল হয়েছে৷ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি৷ তারপরই পাকড়াও ধর্ষণে অভিযুক্ত ওই প্রাক্তন মন্ত্রী৷ বেশ কিছুদিন ফেরার থাকার পর লখনউ থেকে ওই প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়৷
[ ঘটনার সময় দেশে ছিলেন না, পুলিশকে জেরায় অ্যাপোলোর প্রাক্তন সিইও রূপালি বসু ]
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের