সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমালোচনা করে রাষ্ট্রদ্রোহিতার মামলার মুখে পড়লেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ ব়্যাপার তরণ কউর ধিলোঁ, যিনি হর্দ কউর বলেই ব়্যাপ জগতে অধিক পরিচিত৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনামূলক পোস্ট লিখেছিলেন তিনি৷ আর তাতেই তাঁর বিরুদ্ধে বারাণসী থানায় রাষ্ট্রদ্রোহিতার একাধিক ধারায় মামলা রুজু করলেন শশাঙ্ক শেখর নামে এক আইনজীবী৷
[আরও পড়ুন: উদ্ধার অভিশপ্ত এএন-৩২ বিমানের যাত্রীদের দেহ, আনা হচ্ছে বায়ুসেনা ঘাঁটিতে]
হর্দ কউর পাঞ্জাবী ব়্যাপার৷ বলিউডে অনেক কাজ করেছেন৷ তাঁর ফেসবুক পাতার ছত্রে ছত্রে যোগী আদিত্যনাথ এবং মোহন ভাগবতের সমালোচনা৷ কোথাও আদিত্যনাথকে ‘ধর্ষক’ বলে উল্লেখ করা হয়েছে, তো কোথাও মুম্বই এটিএসের প্রাক্তন প্রধান হেমন্ত কারকারের ‘হত্যাকারী’ হিসেবে চিহ্নিত করেছেন ব়্যাপার৷ এমনকী পুলওয়ামা-সহ দেশের একাধিক জঙ্গি হামলার কথা উল্লেখ করে ভাগবতের পরোক্ষ মদতকে দায়ী করা হয়েছে বিভিন্ন পোস্টে৷
আর সেসবকে হাতিয়ার করেই আসরে নেমেছেন আইনজীবী শশাঙ্ক শেখর৷ হর্দ কউরের এসব পোস্ট অত্যন্ত আক্রমণাত্মক, যা যোগী এবং ভাগবতের মতো ব্যক্তিত্বের পক্ষে খুবই অবমাননাকর৷ তাঁর বিরুদ্ধে ১২৪এ (রাষ্ট্রদ্রোহিতা), ১৫৩ (ধর্মীয় বিভেদের ভিত্তিতে শত্রুতা ছড়ানো), ৫০০ (মানহানি), ৫০৫ (অশান্তিতে ইন্ধন দেওয়া) এবং ৬৬ নম্বর ধারায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে৷
[আরও পড়ুন: মুম্বইয়ের ধাঁচে হামলার ছক কষছে আইএস, কেরলে জারি চূড়ান্ত সতর্কতা]
সোশ্যাল মিডিয়ায় কাউকে ব্যক্তিগত আক্রমণের জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের এই প্রথম নয়৷ আগেও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলা তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সমালোচনামূলক পোস্ট দেওয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করেছিলেন৷ তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনও আক্রমণাত্মক সমালোচনাকে রাষ্ট্রদ্রোহ মামলার আওতায় আনা যায় না৷ যদি কোনও সাম্প্রদায়িক সংঘর্ষকে উস্কানি না দেওয়া হয়, তা হলে সেই অভিযোগের গুরুত্ব নেই৷ ফলে পাঞ্জাবী ব়্যাপারের ক্ষেত্রে মামলা ঠিক কোন পথে যাবে, তা এখনই বলা যাচ্ছে না৷
সর্বশেষ খবর
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’