সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকের রুগ্ণ আর্থিক দশার জের! নির্দেশিকা জারি করে আরবিআই জানাল বেঙ্গালুরুর ন্যাশনাল কো-অপারেটিভ ব্যাংক (National Coop Bank) থেকে অ্যাকাউন্ট পিছু ৫০,০০০ টাকার বেশি ডিপোজিট উইথড্রয়াল করা যাবে না। পাশাপাশি ওই ব্যাংক আরবিআইয়ের তরফে পূর্ব অনুমোদন ছাড়া নতুন করে কোনও গ্রাহককে ঋণও দিতে পারবে না।
পাশাপাশি নতুন করে কারও কাছ থেকে ডিপোজিটও গ্রহণ করতে পারবে না বলেই নির্দেশিকায় জানানো হয়েছে। শুধু তাই নয়। রিজার্ভ ব্যাংকের বিবৃতি অনুযায়ী, বেঙ্গালুরুর ব্যাংকটিতে ডিপোজিট ইনসিওরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট ইনসিওরেন্স ‘ক্লেম’ পেতে পারবেন ডিপোজিটররা।
[আরও পড়ুন: ডেটিং অ্যাপে আলাপ, হোটেলে ডেকে তরুণীকে ধর্ষণ ‘প্রেমিকের’]
লক্ষণীয়, ন্যাশনাল কো-অপারেটিভ ব্যাংক তথা জাতীয় সমবায় ব্যাংকের রুগ্ণ আর্থিক পরিস্থিতি নিরীক্ষণ করে আরবিআই একগুচ্ছ নির্দেশিকা জারি করলেও তাদের ব্যাঙ্কিং লাইসেন্স কিন্তু বাতিল করেনি। ফলে যতদিন না তাদের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়, ততদিন ব্যাঙ্কটি চালু থাকবে-ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে যাবে। ভবিষ্যতে পরিস্থিতি পুনরায় পর্যবেক্ষণ করে নির্দেশিকায় রদবদল আনতে পারে RBI।
[আরও পড়ুন: লোকসভায় হাতছাড়া হতে পারে বাংলার ৩ আসন, আরও পাঁচে জয় নিয়ে সংশয়! চিন্তায় কেন্দ্রীয় BJP]
সর্বশেষ খবর
-
সিগন্যাল ভেঙে মহিলাকে ধাক্কা ম্যাটাডোরের, রাস্তায় ছিটকে পড়তেই পিষে দিল বাস! উত্তাল ভাঙড়
-
উদ্বোধনী ম্যাচ হয়তো মোহনবাগান মাঠে, আইএফএ শিল্ডের শুরুতেও ফের ডার্বি?
-
গুজরাটে অনার কিলিং! ছেলে বন্ধুর সঙ্গে ভিডিও, হাতুড়ি দিয়ে তরুণীর মাথা থেঁতলে খুন বাবা-দাদার!
-
মিলবে না পাঁচতারা হোটেল, এশিয়ান গেমসে বাকি অ্যাথলিটদের সঙ্গে থাকতে হবে শ্রেয়স-স্মৃতিদের
-
৪৫ তম প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, রবীন্দ্র ভিঠালরাও ঘুগের শপথে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী