সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর এই প্রথম বাজারে আসছে নতুন ১০ টাকার নোট৷ বৃহস্পতিবার এই কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ তবে নতুন নোট এলেও পুরনো ১০ টাকার নোটগুলি বৈধ থাকবে বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে৷
এদিন এক প্রেস বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, “দ্রুতই বাজারে নতুন ১০ টাকার নোট আনা হবে৷ মহাত্মা গান্ধী সিরিজ- ২০০৫ নোটগুলির নম্বর প্যানেলে ইংরেজির ‘এল’ অক্ষর ইনসেটে থাকবে৷ নোটগুলিতে উর্জিত প্যাটেলের স্বাক্ষর ও ২০১৭ সালের মুদ্রণ থাকবে৷”
Issue of ₹ 10 banknotes with improved security featureshttps://t.co/x33Gc1nrHP
— ReserveBankOfIndia (@RBI) March 9, 2017
আরবিআই সূত্রে আরও জানানো হয়েছে, নয়া ব্যাঙ্ক নোটগুলির নম্বর প্যানেলের উভয় দিকে সংখ্যাগুলি ছোট থেকে বড় – এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে সাজানো থাকবে৷ তবে প্রথম তিনটি আলফা-নিউমারিক হরফ আকৃতির বিচারে একই থাকবে৷ এই নতুন নোটে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে৷
আরবিআই সূত্রে এই কথা স্পষ্ট জানানো হয়েছে যে, আগের সব ১০ টাকার নোটই বাজারে চালু থাকবে ও বৈধ হিসাবে বিবেচিত হবে৷ কেউ ওই নোট নিতে অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের