সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ৷ আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে খবরের শিরোনামে গুরমেহর কৌর৷ কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন মনদীপ কৌরের কন্যা গুরমেহর৷ দিল্লির রামজস কলেজে এভিবিপির তাণ্ডবের প্রতিবাদ জানিয়েছিলেন তিনি৷ কেউ সমর্থন জানিয়েছেন, কেউ দিয়েছেন ধর্ষণের হুমকি৷ এবারে নতুন করে বিতর্কে জড়ালেন তিনি৷ বর্তমান প্রতিবাদের জন্য নয়, মাস খানেক আগে একটি প্ল্যাকার্ডের সৌজন্যে৷ এই নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলেন গুরমেহর৷ যাতে তিনি লিখেছিলেন, পাকিস্তান নয়, যুদ্ধ তাঁর বাবাকে খুন করেছে৷
মহিষের দাম উঠল ৯.২৫ কোটি টাকা, কেন জানেন?
এই ভিডিওর সৌজন্যেই সমালোচনার পাত্রী হয়েছেন গুরমেহর৷ আর গুরুমেহরের সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগও৷ টুইটারে নিজের একটি ছবি আপলোড করেছেন শেহবাগ৷ যাতে তিনি লিখেছেন, ট্রিপল সেঞ্চুরি তিনি করেননি, তাঁর ব্যাট করেছে৷ শেহবাগের এই বক্তব্যের সমর্থন করেছেন আরও এক সেলিব্রিটি৷ রণদীপ হুডা৷
জাকির নায়েককে ফের তলব ইডির, এই নিয়ে চতুর্থবার
Bat me hai Dum !#BharatJaisiJagahNahi pic.twitter.com/BNaO1LBHLH
— Virender Sehwag (@virendersehwag) February 26, 2017
👏👏👏👏👏👏 @virendersehwag 😂😂😂😂 https://t.co/IcxuewcPMP
— Randeep Hooda (@RandeepHooda) February 26, 2017
তবে প্রাক্তন ক্রিকেটারের এই বার্তায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে টুইট মহলে৷ অনেকে পাশে দাঁড়িয়েছেন গুরমেহরের৷ অনেকে আবার শেহবাগের মতোই ব্যঙ্গাত্মক টুইট করেছেন দিল্লির লেডি শ্রীরাম কলেজের ছাত্রীকে৷
যৌনাঙ্গে লাথি মেরে এইচআইভি আক্রান্ত স্বামীকে হত্যা করল স্ত্রী
After her, Bhai has to say something pic.twitter.com/iSC5nxQOFU
— Neeche Se Topper (@NeecheSeTopper) February 26, 2017
Hats off to you for standing your ground, @mehartweets. A strong young woman like you gives us hope for India’s future. https://t.co/tSNmMtoNvf
— Anna MM Vetticad (@annavetticad) February 26, 2017
সর্বশেষ খবর
-
আজ যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ, সতর্ক প্রশাসন
-
আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতল ভারত, অভিষেক তরুণ স্পিনারের, কেমন হল প্রথম একাদশ?
-
দিল্লিতে ‘শাহী’ সাক্ষাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, কী নিয়ে কথা হল দু’জনের?
-
১৩ কোটি টাকার দেনা! ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মহামেডানের নতুন সভাপতি হুমায়ুন কবির
-
৬ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন