সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রণব ধনওয়াড়ে৷ নামটা মনে আছে? ক্রিকেট যাঁরা ভালবাসেন, বিশেষ করে তাঁদের মনে থাকার কথা এই নাম৷ এই সেই বিস্ময় বালক, ৩২৩ বল খেলে ১০০৯ রানের মহাজাগতিক ইনিংস খেলে যে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল৷ আজ ফের খবরের শিরোনামে মুম্বইয়ের এই উঠতি ক্রিকেটার৷ তবে পুলিশের হাতে আটক হয়ে৷
মুম্বইয়ের কল্যাণ এলাকার সুভাষ ময়দানে খেলে প্রণব ও তাঁর বন্ধুরা৷ অভিযোগ, সম্প্রতি খেলতে গেলে পুলিশের নিরাপত্তাকর্মী আটকান তাদের৷ না খেলতে দেওয়ার কারণ জানতে চায় প্রণবরা৷ পুলিশকর্মী জানান, ভিভিআইপি দর্শনে আসবেন ফলে মাঠটিকে হেলিপ্যাড হিসেবে ব্যবহার করা হবে৷ ফলে তাঁদের মাঠে খেলতে দেওয়া যাবে না৷ এরপরই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ৷ স্থানীয় পুলিশ আধিকারিক ডিএস সূর্যবংশী জানান, পুলিশের কাছে মাঠ দখলের অনুমতিপত্র দেখতে চেয়েছিল প্রণব৷ সেই কারণেই তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছিল৷ পরে ছেড়েও দেওয়া হয়৷
প্রসঙ্গত, হেলিকপ্টারে কল্যাণ এলাকা পরিদর্শনে আসার কথা ছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের৷ পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, খেলার মাঠকে এভাবে হেলিপ্যাড হিসেবে ব্যবহার করা উচিত নয়৷ ফলে তিনি এবারে সড়ক পথেই পরিদর্শনে আসবেন৷
সর্বশেষ খবর
-
ভিডিও ভাইরাল হতেই উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ‘হিন্দু বীর’ স্বতন্ত্র, এসসি-এসটি ধারায় মামলা
-
‘জ্ঞান না দিয়ে…’ সিপিএমের একমাত্র বিধায়কের নিশানায় দলেরই ‘ফেসবুক বিপ্লবী’রা
-
প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে, ঘরের বাইরে বধূর গলাকাটা দেহ! চাঞ্চল্য দুর্গাপুরে
-
‘বৈভবের জন্য আমার স্ত্রীও দলীপ ট্রফি দেখছে’, ভবিষ্যতের ‘রাজা’কে নিয়ে মুগ্ধ বিশ্বজয়ী তারকা
-
ডেঙ্গি রুখতে ‘অ্যাকশনে’ অগ্নিমিত্রা, আসানসোলের সব বরোতে নজরদারি চালাবে ‘সিটি ওয়াচ কার’